Bikaner Dust Storm Video: এই কি মহাপ্রলয়? ভয়ঙ্কর দৃশ্য মরুরাজ্যে, ধুলোঝড়ে ভরদুপুরে আঁধার নেমে এল, স্তব্ধ হয়ে গেল জনজীবন

নয়াদিল্লি: একেবারে মহাপ্রলয় উপস্থিত যেন। শনিবারের বারবেলায় এমনই উপলব্ধি হল বিকানেরবাসীর। ধুলোর ঝড়ে ঢেকে গেল আকাশ। ভরদুপুরে অন্ধকার নেমে এল চারিদিকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখে শিউড়ে উঠছেন সকলেই। ধুলোঝড় এমন আকার ধারণ করতে পারে বলে কল্পনাতেও ছিল না তাঁদের। (Dust Storm in Bikaner)

শনিবার রাজস্থানের বিকানেরে আছড়ে পড়ে ধুলোঝড়। আকাশসীমা ঢেকে দেয় সম্পূর্ণ ভাবে। অন্ধকার নেমে আসে দিনের বেলাতেই। ধুলো-বালি মিশে একেবারে হলুদ দেওয়ালের আকার ধারণ করে। তীব্র বেগে শহরের দিকে ধেয়ে আসে। সেই দৃশ্যকে মহাপ্রলয় বললেও কম বলা হয়। এখনও বিশ্বাসই করতে পারছেন না অনেকে। (Bikaner Dust Storm Video)

Video: Massive Dust Storm Plunges Rajasthan's Bikaner Into Near-Darkness#rajasthan #duststrom #sikar #strom #dust pic.twitter.com/7bUw6rj4IP
— VIRAL VOLT (@ViralVolT1) <a href="https://ift.tt/9q731bs 30, 2026

আরও পড়ুন: অভিষেককে নোটিস CID-র, তিনি বললেন, ‘মামলা করব’, ‘এবার সর্দারিটা দেখান, কটাক্ষ বিজেপি-র’

ধুলোঝড়ে এমন অবস্থা হয় যে, দৃশ্য়মানতা কার্যত শূন্যে নেমে আসে। রাস্তাঘাট একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। জানলা-দরজা বন্ধ করে ঘরে ঢুকে গিয়েছিলেন সাধারণ মানুষজন। সোঁ সোঁ শব্দে ধুলোঝড় যখন ধাক্কা মারতে শুরু করে জানলা-দরজায়, আতঙ্কে কার্যত সিঁটিয়ে যান তাঁরা।

বাজারঘাটেও তখন চরম বিশৃঙ্খলা। বড় দোকানগুলি ঝাঁপ নামিয়ে দেয়। ছোট দোকানদার থেকে পথচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াদৌড়ি শুরু করেন। জনজীবন একেবারে স্তব্ধ হয়ে যায়। ধুলোঝড়ের ধাক্কায় গাছ ভেঙে গিয়েছে একাধিক জায়গায়। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগও।

আরও পড়ুন: চিনের উহানে বসে ডাক্তার, রোগিণী ভর্তি হায়দরাবাদের হাসপাতালে, সফল অস্ত্রোপচার হল

তবে বিপদ এখনও কাটেনি। কারণ মৌসম ভবন সকলকে সতর্ক করেছে। বলা হয়েছে, ফের ধুলোঝড়ের প্রকোপ দেখা দিতে পারে। তাই যতটা সম্ভব বাড়ির ভিতর থাকতে বলা হয়েছে সকলকে। কোথাও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার, কোথাও আবার ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে বিকানের, জয়পুর, অজমের, ভরতপুর, কোটা, জোধপুর এবং উদয়পুরের জন্য সতর্কবার্তা এসেছে।

একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। ঘন ঘন বজ্রপাত নিয়েও সতর্ক করা হয়েছে। বিকেলের দিকেই দুর্যোগ নেমে আসতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। আগামী চার-পাঁচ দিন দুর্যোগ চলতে পারে বলে জানানো হয়েছে।

from india https://ift.tt/eYlKnOI
via IFTTT

Post a Comment

0 Comments

Mamata Banerjee: কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা, ৮০ জনের মধ্যে এসেছেন মাত্র ১৯ থেকে ২০ জন, স্থগিত বৈঠক