Indian Army in Kashmir: কাশ্মীরে জঙ্গিঘাঁটিতে হানা যৌথ বাহিনীর, 'যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা', অনুমান সেনার!

বান্দিপোরা, জম্মু ও কাশ্মীর: উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার আরাগাম এলাকায় বড়সড় জঙ্গি ঘাঁটির হদিশ পেল সেনা । গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, রসদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী । সেনা সূত্রে খবর, ওই এলাকায় ঘাঁটি গেড়ে দীর্ঘমেয়াদি লড়াই চালানোর প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা ।

আরও পড়ুন: বিনীত গোয়েলকে উপহার দিয়েছিলেন শিরদাঁড়া, তার সাসপেনশনকে স্বাগত জানালেন আন্দোলনকারী চিকিৎসক অনিকেত

জানা গিয়েছে, আরাগামের  পাহাড়ি অঞ্চলের একাধিক গুহায় আস্তানা গেড়েছিল জঙ্গিরা । সেখানে মজুত রাখা হয়েছিল প্রচুর আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম । তবে শুধুমাত্র অস্ত্র নয়, উদ্ধার হয়েছে খাবারদাবার, রান্নার বাসনপত্র, জামাকাপড় এবং নানা ধরনের ইলেকট্রনিক সামগ্রীও । সেনার অনুমান, দীর্ঘ সময় ধরে এলাকায় সক্রিয় থাকার লক্ষ্যেই এই বিপুল মজুত তৈরি করা হয়েছিল ।

গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার ও শুক্রবার ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় । অভিযানে অংশ নেয় ভারতীয় সেনা, বান্দিপোরার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী । পাহাড় ও জঙ্গলে ঘেরা এই দুর্গম এলাকায় দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে গুহাগুলির সন্ধান পাওয়া যায় ।

আরও পড়ুন: চলতি বছরের ডিসেম্বরেই চিংড়িঘাটায় চলবে মেট্রো? আশার আলো দেখাচ্ছেন মেট্রোর CPRO

সেনা সূত্রে খবর, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র দেখে মনে করা হচ্ছে জঙ্গিরা বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল । ওই এলাকাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালানোর ছকও থাকতে পারে বলে মনে করা হচ্ছে । যদিও অভিযানের সময় কোনও জঙ্গিকে আটক করার কোনও খবওর পাওয়া যায়নি । মনে করা হচ্ছে, নিরাপত্তাবাহিনীর তৎপরতার খবর পেয়ে তারা আগেই এলাকা ছেড়ে পালিয়েছে ।

সম্প্রতি কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ রুখতে নিরাপত্তাবাহিনী ধারাবাহিকভাবে তল্লাশি ও নজরদারি বাড়িয়েছে । সীমান্ত লাগোয়া ও পাহাড়ি এলাকাগুলিতে বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে । সেনার দাবি, এই অভিযানের ফলে বড়সড় নাশকতার ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে । নিরাপত্তাবাহিনীর এই অভিযানের পর এলাকাজুড়ে সতর্কতা আরও বাড়ানো হয়েছে । ভবিষ্যতেও এই ধরনের তল্লাশি অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে সেনার তরফে ।

from india https://ift.tt/dm62XYn
via IFTTT

Post a Comment

0 Comments

Indian Army in Kashmir: কাশ্মীরে জঙ্গিঘাঁটিতে হানা যৌথ বাহিনীর, 'যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা', অনুমান সেনার!