নয়াদিল্লি : বিরল ঘটনা বলাই চলে। কোনও মিডিয়া রিপোর্ট নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঘটনা কী ?

কেন্দ্রীয় সরকার বিদেশ ভ্রমণের ওপর কর, সেস বা সারচার্জ আরোপের বিষয়টি বিবেচনা করছে। সংবাদমাধ্যমে এমন এক রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টের সত্যতাই সরাসরি খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই খবর সম্পূর্ণ মিথ্যা বলে জানান তিনি।

গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয় যে, সরকার বিদেশ ভ্রমণের ওপর কর বা সেস বা সারচার্জ আরোপের কথা ভাবছে, কিন্তু এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যা নিয়ে প্রধানমন্ত্রী কড়া জবাব দিয়েছেন।

তিনি বলেছেন যে, এটা সম্পূর্ণ মিথ্যা। এর মধ্যে এক বিন্দুও সত্যতা নেই। বিদেশ ভ্রমণের ওপর এমন বিধিনিষেধ আরোপের প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে পাঁচ দেশীয় সফরে আছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে এক্স হ্যান্ডেলে এনিয়ে পোস্ট করে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, 'আমরা আমাদের জনগণের জন্য 'Ease of Doing Business' ও 'Ease of Living' উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

This is totally false.

Not an iota of truth in this.

There is no question of putting such restrictions on foreign travel.

We remain committed to improving ‘Ease of Doing Business’ and ‘Ease of Living’ for our people. https://t.co/9lxjbxz0nV

— Narendra Modi (@narendramodi) May 15, 2026

সোর্স উদ্ধৃত করে সংশ্লিষ্ট মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, বিদেশ ভ্রমণের ওপর কর বা সেস বা সারচার্জ আরোপের এই প্রস্তাব নিয়ে উচ্চস্তরে আলোচনা হচ্ছে। এই তত্ত্বে জোর দেওয়া হয় যে, পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতে বিরূপ প্রভাব থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করছে কেন্দ্র। এই পরিস্থিতিতে এরকম প্রস্তাব নিয়ে আলোচনার কথা ওঠে।

"আমরা করোনার সময় ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন মিটিংস, ভিডিও কনফারেন্স করেছি। আজ এমন সময়, ওই ব্য়বস্থাগুলো আমরা ফের শুরু করলে, তা দেশের জন্য় ভাল হবে।" করোনাকালের কথা মনে করিয়ে গত রবিবার তেলঙ্গানার সভা থেকে এই আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বের ওপর যে প্রভাব ফেলছে, সে কথা উল্লেখ করে, পেট্রোল-ডিজেলের ব্য়বহার কমানোর জন্য়ও অনুরোধ করেছেন দেশবাসীর উদ্দেশে। এই আবহে সোমবার, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভারতের কাছে ৬০ দিনের অপরিশোধিত তেল। ৬০ দিনের অপরিশোধিত প্রাকৃতিক গ্য়াস এবং, ৪৫ দিনের LPG-র 'রোলিং স্টক' রয়েছে।

from india https://ift.tt/ZzhDBSx
via IFTTT
0 Comments