নয়াদিল্লি: সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের কনিষ্ঠপুত্র প্রতীক যাদব প্রয়াত। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবের সৎভ ভাই তিনি। বুধবার মাত্র ৩৮ বছর বয়সে, লখনউতে মৃত্য়ু হয়েছে প্রতীকের। বিজেপি নেত্রী অপর্ণা যাদব প্রতীকের স্ত্রী। (Prateek Yadav)

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ৬টা বেজে ১৫ মিনিট নাগাদ মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রতীককে। পরিবারের লোকজনই প্রতীককে হাসপাতালে নিয়ে যান। তবে সেই সময় উপস্থিত ছিলেন না অপর্ণা। প্রতীকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি অ্যান্ড হসপিটালে তাঁর ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। (Prateek Yadav Dies)

আরও পড়ুন: সোনার উপর চড়া আমদানি শুল্ক, ৬ থেকে একধাক্কায় ১৫%, ক্ষতির সম্মুখীন কলকাতাও, জীবন-জীবিকা নিয়ে উদ্বেগ

হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক ভাবে প্রতীকের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় ধরে ফুসফুস সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন প্রতীক। ফুসফুসে রক্ত জমাট বেঁধে যাওয়া নিয়ে চিকিৎসাও চলছিল তাঁর। এদিন সকালে অবস্থার অবনতি হয়। আচমকা সাড়া দেওয়া বন্ধ করে দেন প্রতীক।

প্রায় সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন জেলা হাসপাতালে নিয়ে যান প্রতীককে। কিন্তু তত ক্ষণে স্থবির হয়ে গিয়েছেন তিনি। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কয়েক সপ্তাহ আগেও মেদান্ত হাসপাতালে ভর্তি হতে হয় প্রতীককে। সম্প্রতি বাড়ি ফিরেছিলেন তিনি। সেই সময় বাড়িতে তাঁকে দেখতে গিয়েছিলেন অখিলেশও।

#WATCH | Lucknow, Uttar Pradesh | Prateek Yadav, Samajwadi Party founder Mulayam Singh Yadav's son and BJP leader Aparna Yadav's husband, passed away at Lucknow's Civil Hospital.

(Visuals from outside Lucknow Civil Hospital) pic.twitter.com/VFeMsPpCGc

— ANI (@ANI) May 13, 2026

আরও পড়ুন: সোনা-রুপোর আমদানি শুল্ক বাড়ল, একলাফে আড়াই গুণ, মোদির সতর্কবার্তার পরই

আদ্যোপান্ত রাজনৈতিক পরিবারের ছেলে বলেও, সক্রিয় রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন প্রতীক। ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিডস থেকে পড়াশোনা করেন। রিয়েল এস্টেট এবং ফিটনেসের ব্যবসায় যুক্ত ছিলেন। কিছুদিন আগে তাঁর দাম্পত্যজীবনে অশান্তি চলছে বলে খবর ছড়ায়। সেই সময় পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে গুজব ওড়ান তিনি। মুলায়মের দ্বিতীয় পক্ষের স্ত্রী সাধনার প্রথম পক্ষের সন্তান ছিলেন প্রতীক। অখিলেশ মুলায়ম এবং তাঁর প্রথম স্ত্রী মালতী দেবীর সন্তান।

অখিলেশের জন্মের সময় স্থবির হয়ে যান মালতী দেবী। উদ্ভিজ্জ অবস্থায় বেঁচেছিলেন কোনও রকমে। ২০০৩ সালে মারা যান তিনি। এর কয়েক মাস পর সাধনাকে বিয়ে করেন মুলায়ম। সাধনার প্রথম স্বামী চন্দ্রপ্রকাশ গুপ্ত। ১৯৮৭ সালে জন্ম প্রতীকের।

২০১১ সালে অপর্ণাকে বিয়ে করেন প্রতীক। বিয়ের আগে আট বছর সম্পর্ক ছিল তাঁদের। চলতি বছরের জানুয়ারি মাসে বিবাহবিচ্ছেদের দিকে এগোচ্ছেন বলে ঘোষণা করেন প্রতীক এবং অপর্ণা। কিন্তু শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের আবেদন জানাননি। তবে দু’জনের সম্পর্কে চিড় ধরে বলে শোনা যায়। অপর্ণার জন্য পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে দাবি করেন প্রতীক। তাঁর মানসিক সুস্থতা নিয়ে অপর্ণার মাথাব্যথা নেই বলেও অভিযোগ তোলেন।

from india https://ift.tt/1wInKzG
via IFTTT
0 Comments