নয়াদিল্লি: আবারও দেশবাসীকে সোনা কেনা থেকে বিরত থাকতে আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার গুজরাতের ভাদোদরায় দাঁড়িয়ে এক বছর সোনা না কিনতে আর্জি জানালেন তিনি। জ্বালানির ব্যবহার কমানোর পাশাপাশি, রান্নায় তেলের ব্যবহারও কমাতে বললেন নাগরিকদের। আর সেই নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। (Narendra Modi on Gold Purchase)

সোমবার ভাদোদরায় সর্দার ধাম হস্টেল উদ্বোধনে গিয়েছিলেন মোদি। সেখানেই ফের দেশবাসীকে সংযমী হতে আর্জি জানান। বলেন, “সরকারি এবং বেসরকারি দফতরে ভার্চুয়াল মিটিং এবং ওয়র্ক ফ্রম হোমকে প্রাধান্য দেওয়া হোক। স্কুলগুলিকেও বলব, কিছু দিন অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হোক।” (Rahul Gandhi Slams PM Modi)

PM Modi asks school to go online, avoid buying gold, go vocal for local & not use chemical fertilisers amid West Asia war impact. Measures aimed at conserving foreign exchange, fuel pic.twitter.com/uayqSTB2vP

— Sidhant Sibal (@sidhant) May 11, 2026

আরও পড়ুন: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর

পেট্রোল এবং ডিজেল আমদারি খরচ কমাতে, নাগরিকদের বিদ্যুৎচালিত গাড়ি ব্যবহারের পরামর্শ দেন মোদি। গাড়ি, বাসের পরিবর্তে ট্রেন-মেট্রো পরিষেবার উপর জোর দিয়েছেন। সোমবার ভোজ্য তেলের ব্যবহারও কমানোর কথা শোনা যায় মোদির মুখে। তিনি বলেন, “ভোজ্য তেল আমদানিতেও সঞ্চিত বিদেশি মুদ্রা খরচ হয়। আমরা সংযমী হলে, ভোজ্য তেলের ব্যবহার কমালে দেশেরও লাভ, লাভ আমাদের স্বাস্থ্যেরও।”

আরও পড়ুন: নিরাপত্তার দোহাই দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল,অভিষেকের বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির সামনে দিয়ে ফের বাস চলবে কি?

বিনা প্রয়োজনে সোনা কেনা থেকে দেশবাসীকে বিরত থাকার আর্জি জানিয়েছেন মোদি। তাঁর বক্তব্য, “পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সোনা কেনা বন্ধ রাখুন। সোনার প্রয়োজন নেই।” রবিবারও একই আর্জি জানিয়েছিলেন মোদি। আর তার পরই সোনার বাজারে ধস নামে।

সেই নিয়ে বিরোধীরা তীব্র আক্রমণ করেছেন মোদিকে। রাহুল লেখেন, ‘মোদিজী দেশবাসীকে আপস করতে বলছেন–সোনা কিনবে না, বিদেশ যাবেন না, পেট্রোলের ব্যবহার কমান, সারের ব্যবহার কমান, ভোজ্য তেলের ব্যবহার কমান, মেট্রোয় চেপে অফিস যান। এগুলি ধর্মোপদেশ নয়—বরং ব্যর্থতার প্রমাণ’।

मोदी जी ने कल जनता से त्याग मांगे - सोना मत ख़रीदो, विदेश मत जाओ, पेट्रोल कम जलाओ, खाद और खाने का तेल कम करो, मेट्रो में चलो, घर से काम करो।

ये उपदेश नहीं - ये नाकामी के सबूत हैं।

12 साल में देश को इस मुक़ाम पर ला दिया है कि जनता को बताना पड़ रहा है - क्या ख़रीदे, क्या न…

— Rahul Gandhi (@RahulGandhi) May 11, 2026

রাহুল আরও লেখেন, ‘১২ বছরে দেশকে এমন পরিস্থিতিতে এনে ফেলেছেন, যেখানে কী কিনবেন, কী কিনবেন না, কোথায় যাবেন, কোথায় যাবেন না, তার নিদান দিতে হচ্ছে। এভাবেই প্রত্যেকবার নিজেদের দায় এড়িয়ে যান, দায় চাপিয়ে দেন মানুষের ঘাড়ে। দেশ চালানোয় আর নিয়ন্ত্রণ থাকছে না কম্প্রোমাইজ়ড প্রধানমন্ত্রীর’।

শুধু সোনা কেনা থেকে বিরত থাকাই নয়, কৃষিকার্যে সার প্রয়োগ নিয়েও সতর্ক করেন মোদি। রাসায়নিক যুক্ত সার প্রয়োগ করে ‘ধরিত্রী মাকে হত্যা করা উচিত নয়’ বলেও মন্তব্য করেন তিনি। কৃষকদের সারের উপর নির্ভরশীলতা কমাতে আহ্বান জানান। পাশাপাশি, ছুটি কাটাতে বিদেশ যাওয়ার জিগির থেকেও সরে আসতে বলেন তিনি।

from india https://ift.tt/jY0Zmhd
via IFTTT
0 Comments