কলকাতা: গেরুয়া ঝড়ে ক্ষমতাচ্যুত তৃণমূল। আইপ্যাক থেকে তোলাবাজি। একাধিক ইস্যুতে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন সাসপেন্ডেড তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত। তৃণমূলকে শেষ করার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর জি কর আন্দোলনের সময় সরকার ফেলে দেওয়ারও চক্রান্ত করেছিলেন। অভিযোগ তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র কোহিনুর মজুমদারের। ‘মারের ভয়ে এরা এখন তৃণমূলের বিরুদ্ধে বলছে’, বলছেন মানিকতলা বিধানসভার BJP-র জয়ী প্রার্থী তাপস রায়।

[yt]https://youtu.be/BlN2aFk4zF4?si=nGj3PKVdMYfcs82K[/yt]

আরও পড়ুন, ২০১৬-র শিক্ষক নিয়োগ পরীক্ষার CBI-এর উদ্ধার করা সব OMR শিট প্রকাশ, রাজ্যে পালাবদলের পরই বড় পদক্ষেপ SSC-র

এদিন তাপস রায় বলেন, এরা এতই আমার থেকে বয়েসে ছোট, আমি সকলকে নামে চিনতেও পারছি না। এক দুই জনকে চিনতে পারছি। তবে এগুলি হচ্ছে সমস্ত, রাজনীতি না করা অভিষেকের সমস্ত টিম। হাট্টিমা টিম টিম। রাজনীতি যাদের মধ্যে নেই, যারা শুধু ক্ষমতার পিছনে ছুটেছে, এরাও যেরকম তৃণমূলও সেরকম। এরা অতিপক্ক ছোড়া সব। সুতরাং, এতকিছু বড়বড় লেকচার মেরেছে,এখন মারের ভয়ে এরা এখন তৃণমূলের বিরুদ্ধে বলছে।’

from india https://ift.tt/zgSafMx
via IFTTT
0 Comments