Khan Sir News: খান স্যরের কোচিং সেন্টারে হামলায় কি জটিলতা বাড়বে? নেপালে রহস্যমৃত্যু প্রতিদ্বন্দ্বী রওশন স্যরের ভাইয়ের

পটনা: ফয়জল খান ওরফে খান স্যরের কোচিং সেন্টারে হামলার ঘটনায় টানাপোড়েন অব্যাহত। সেই আবহেই বড় ঘটনা ঘটে গেল। খান স্যরের প্রতিদ্বন্দ্বী, জেলবন্দি রওশন আনন্দ ওরফে রওশন স্যরের ভাইয়ের রহস্যমৃত্যু। নেপালে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে প্রিন্স যাদবের। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মৃত্যুর সময় নেশাগ্রস্ত ছিলেন প্রিন্স। (Khan Sir Coaching Centre Row)

নেপাল পুলিশ ইতিমধ্যেই প্রিন্সের পাঁচ বন্ধুকে আটক করেছে। এখনও পর্যন্ত প্রিন্সের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। গ্রেফতারি এড়াতেই প্রিন্স নেপাল পালিয়ে গিয়েছিলেন বলে খবর। সেখানে বিরাটনগরের হোটেল থেকে দেহ উদ্ধার হয় তাঁর। (Khan Sir News)

খান স্যরের কোচিং সেন্টারে হামলা, ভাঙচুর এবং গুলি চলার ঘটনায় টানাপোড়েন চলছে। খান স্যরের দাবি, অল্প টাকায় পড়ুয়াদের চাকরির প্রস্তুতি দেন বলে, তাঁর ছাত্রছাত্রীরা চাকরির বাজারে সাফল্য পাচ্ছে বলে ঈর্ষা থেকেই হামলা চালানো হয়েছে। গোটা ঘটনায় আঙুল ওঠে রওশন স্যর এবং তাঁর কোচিং সেন্টার ‘জ্ঞান হিন্দু অ্যাকাডেমি’র দিকে। প্রিন্সের মৃত্যুতে খান স্যরেরে কোটিং সেন্টার ‘খান গ্লোবাল স্টাডিজে’র বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: ১৩২ ফুটের মোবাইল টাওয়ারই চুরি হয়ে গেল! পড়ে নেই চিহ্নটুকুও, হতভম্ব টেলিকম সংস্থা থেকে পুলিশ

চলতি মাসের শুরুতে বিতর্কের সূচনা। খান স্যরের কোচিং সেন্টারে হামলা চালানো হয়। চলে দেদার ভাঙচুর, তাণ্ডব। অশান্তির সময় গুলিও চলে বলে অভিযোগ ওঠে। আহত হন কোচিং সেন্টারের নিরাপত্তারক্ষী। তদন্ত শুরু হলে রওশন স্যর এবং আরও বেশ কয়েকজনের নাম উঠে আসে। গ্রেফতার করা হয় তাঁদের। তাতে রওশন স্যরের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান পটনায়। একতরফা সিদ্ধান্ত বলে অভিযোগ তোলেন।

আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত শিশুকে ফর্মালিন ইঞ্জেকশন, বেঘোরে মৃত্যু, ভয়ঙ্কর ঘটনা AIIMS-এ

এর পর মামলার মোড় ঘুরে যায় খান স্যরের বিরুদ্ধে মামলা হলে। খান স্যর এবং নিরাপত্তারক্ষী গুলি চালান বলে দাবি করা হয়। সেই ঘটনায় নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, শূন্যে গুলি চালিয়েছিলেন তিনি। খান স্যর যদিও জানান, তিনি কোনও অন্যায় কাজ করেননি। তদন্তে সত্য উঠে আসবে। পটনার একটি আদালত গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছে তাঁকে। তবে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। এই সব কিছুর মধ্য়ে প্রিন্সের মৃত্যুতে জটিলতা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

from india https://ift.tt/J5nyaCm
via IFTTT

Post a Comment

0 Comments