নয়াদিল্লি: তাসের ঘর তৃণমূল। সংসদীয় দলে বাড়ছে 'বিদ্রোহী'র সংখ্যা। সব ঠিক থাকলে, আজই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে যেতে পারেন তৃণমূলের বিদ্রোহী ব্লকের সাংসদরা। ২০ জন সাংসদের সই করা চিঠি জমা দিতে পারেন তৃণমূলের বিদ্রোহী ব্লক। দিল্লিতে ২০, আকবর রোডে ওম বিড়লার বাড়িতে যেতে পারেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এই মুহূর্তে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মালা রায়, সায়নী ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, দেব, অরূপ চক্রবর্তী। সেখানে রয়েছেন শর্মিলা সরকার, পার্থ ভৌমিক, জগদীশ বর্মা বসুনিয়াও। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও রয়েছেন বৈঠকে। সেখান থেকেই সরাসরি স্পিকারের কাছে যেতে পারেন তাঁরা। (TMC Rebel MPs)

আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত শিশুকে ফর্মালিন ইঞ্জেকশন, বেঘোরে মৃত্যু, ভয়ঙ্কর ঘটনা AIIMS-এ

লোকসভায় তৃণমূলের ২৮ জন সাংসদ রয়েছেন। এর মধ্যে ২০ জনই বিদ্রোহী বলে জানা যাচ্ছে। সংখ্যা আরও বাড়তে পারে, সংখ্যাটা ২২ হতে পারে বলে জল্পনা উস্কে দিয়েছেন কাকলি। সেই নিয়ে লুটিয়েন্স দিল্লিতেও এই মুহূর্তে চরম উত্তেজনা। জানা যাচ্ছে, আজই স্পিকারের কাছে যাবেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। জানাবেন, লোকসভায় পৃথক বসতে চান তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানছেন না। NDA-র কাছাকাছি যেমন বসতে দেওয়া হয় তাঁদের। আগামী দিনে NDA সরকারকে সমর্থনের কথা জানিয়ে চিঠি দেবেন।(TMC News)

আরও পড়ুন: খান স্যরের কোচিং সেন্টারে হামলায় কি জটিলতা বাড়বে? নেপালে রহস্যমৃত্যু প্রতিদ্বন্দ্বী রওশন স্যরের ভাইয়ের

তাৎপর্যপূর্ণ ভাবে আজ দিল্লিতে নিজের বাসভবনেই রয়েছেন স্পিকার। উত্তরপ্রদেশের বালিয়ায় আজ পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর। ফেরার কথা ছিল সোমবার। কিন্তু শেষ মুহূর্তে আজ পূর্ব নির্ধারিত ওই কর্মসূচি বাতিল করেন স্পিকার। আজ ১০, আকবর রোডের বাসভবনেই রয়েছেন তিনি। ভূপেন্দ্রর বাড়ি থেকে বেরিয়ে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি তাঁর বাসভবনে হাজির হতে পারেন বলে জানা যাচ্ছে। নিজেদের 'আসল' তৃণমূল বলে দাবি করবেন তাঁরা। তবে সোমবার নয়, রবিবারই স্পিকারের সঙ্গে দেখা করতে পারেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা।

রবিবার নৈশভোজে আলোচনার কথা ছিল বিদ্রোহী সাংসদদের। সেটাকে এগিয়ে আনা হয় ৪টের সময়, ভূপেন্দ্রর বাড়িতে। আবু তাহের এবং খলিলুর রহমান এখনও দিল্লি পৌঁছননি। তাঁদের জন্য় অপেক্ষা চলছে বলে খবর। এর পর সকলে মিলে স্পিকারের কাছে যাবেন। স্পিকারের কাছে চিঠি জমা দেওয়ার পর, সকলে নৈশভোজে যোগ দিতে পারেন, 'জয়' উদযাপন করতে পারেন বলে খবর।

from india https://ift.tt/hk7LgAE
via IFTTT
0 Comments