নয়াদিল্লি: দুরন্ত গতিতে ছোটার সময় ডিভাইডারে ধাক্কা। একেবারে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল দামি BMW Z4 গাড়ি। প্রাণ হারালেন দুই যাত্রী। একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, BMW Z4 গাড়িটির টুকরো জড়ো করতে হয়। দুর্ঘটনার সময় গাড়ির গতি অত্যধিক ছিল বলে খবর। (BMW Accident in Mumbai)

রবিবার মুম্বইয়ের বদলাপুরে মুম্বই-ভাদোদরা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। BMW Z4 হাই-পারফর্ম্যান্স গাড়ি হিসেবেই পরিচিত। কিন্তু ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি কার্যত খোলামকুচির মতো ছিটকে পড়ে। চূর্ণ-বিচূর্ণ অংশ ছিটকে পড়ে এদিক-ওদিক। গাড়ির অংশ কার্যত কুড়িয়ে জড়ো করতে হয় এক জায়গায়। (Road Accident News)

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি গতি ছিল ঘণ্টায় প্রায় ২৫১ কিলোমিটার। রবিবার ভোররাত ৩টে নাগাদ তিতওয়ালা থেকে বদলাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সটান ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। উড়ে গিয়ে পড়ে রাস্তার পাশে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এত জোরে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি যে, তার টুকরো ছিটকে পড়ে বেশ কয়েক মিটার দূরে। গাড়িটির হুড খোলা ছিল। মাটিতে আছড়ে পড়ার আগে শূন্যে বেশ কয়েক বার গাড়িটি পাক খায় বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: CJI সূর্যকান্ত এবং বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করার চেষ্টা? সব ‘বিভ্রান্তিমূলক’ পোস্ট সরাতে বলল আদালত

গাড়িতে সওয়ার ছিলেন বদলাপুরের বাসিন্দা যোগেশ নেগি (২৪) এবং রেবেকা জেকব (২৪)। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। ২৬ বছর বয়সি অঙ্গদ গিল নামের তৃতীয় এক ব্যক্তি গুরুতর জখম হন। ঠাণের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। যোগেশের জন্মদিনের পার্টি থেকে তাঁরা ফিরছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিনা টিকিটে ট্রেন যাত্রায় এখন থেকে দ্বিগুণ জরিমানা, দিতে হবে বাড়তি টাকাও, নয়া নির্দেশিকা রেলের

মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন বদলাপুরের ভারপ্রাপ্ত অফিসার। তদন্ত শুরু করেছেন তাঁরা। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, তাও জানার চেষ্টা চলছে।

তবে গাড়িতে চালকের আসনে কে ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই রাস্তাটি মেরামত করা হচ্ছিল। কোনও বাতিস্তম্ভও ছিল না। ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচলের অনুমতিও ছিল না বলে জানা যাচ্ছে।

from india https://ift.tt/YDEh7Hx
via IFTTT
0 Comments