<p>ফের রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা সামনে এল। একটি তালাবন্ধ ফ্ল্যাটের বাথরুমে রাখা ড্রামের ভিতর থেকে এক যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড মৃতদেহ উদ্ধার করা হল। পুলিশের সন্দেহ, ওই যুবককে তাঁর প্রেমিকা হত্যা করেছেন। প্রমাণ লোপাটের উদ্দেশে বাথরুমের কল খোলা রেখেই তিনি সম্ভবত কলকাতায় পালিয়ে গেছেন। মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণের ঘটনা। রিপোর্ট অনুযায়ী, মালাং রোডের নীলকণ্ঠ সোসাইটির একটি ফ্ল্যাট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।</p>
<p>পুলিশ সূত্রে জানা যায়, গত দুই-তিন দিন ধরে স্থানীয় বাসিন্দারা ওই ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন। দুর্গন্ধ অব্যাহত থাকায় তাঁরা মানপাড়া পুলিশকে বিষয়টি জানান। পুলিশ আধিকারিকরা অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখেন যে সেটি বাইরে থেকে তালাবদ্ধ। দরজা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালানোর সময় তাঁরা বাথরুমে রাখা একটি ড্রামের ভিতর বড় একটি বস্তা খুঁজে পান। বস্তাটি খোলার পর পুলিশ এক যুবকের পচে-গলে যাওয়া মৃতদেহ দেখতে পায়। দেহটি কয়েক টুকরো করে ড্রামের ভিতর ভরে রাখা হয়েছিল।</p>
from india https://ift.tt/PHRiM3V
via IFTTT
0 Comments