নয়া দিল্লি : দিল্লিতে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে ২৩ জুলাই বৃহস্পতিবার সকালের জন্য। পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত এই মেট্রো স্টেশনগুলি বন্ধ রাখতে হবে। নিরাপত্তাজনিত কারণে এই ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে বলে খবর। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে এমনটাই জানানো হয়েছে। বন্ধ হওয়া মেট্রো স্টেশনগুলির তালিকায় রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও এবং খান মার্কেট। এছাড়াও রয়েছে লোক কল্যাণ মার্গ, পটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বড়াখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম - এই মেট্রো স্টেশনগুলি। তবে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য মেট্রো পরিবর্তন করে নেওয়ার সুযোগ চালু রয়েছে।

Service Update

Below mentioned Metro stations will be closed from 07:30 AM till further instructions. However, Interchange facility shall remain available at Rajiv Chowk, Mandi House and Central Secretariat.

1. Lok Kalyan Marg
2. Rajiv Chowk
3. Patel Chowk
4. Ramakrishna…

— Delhi Metro Rail Corporation (@OfficialDMRC) <a href="https://ift.tt/oATfnV5 23, 2026

২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে দিল্লির উল্লিখিত মেট্রো স্টেশনগুলি বন্ধ রয়েছে বলে এক্স মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে।

from india https://ift.tt/opgmjdw
via IFTTT
0 Comments