Jantar Mantar Protest : ফের ককরোচ জনতা পার্টির (CJP Protest) প্রতিবাদকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি তৈরি হল যন্তর মন্তরে (Jantar Mantar Protest)। এবার পুলিশকে লক্ষ্য় করে পাথর ছুড়তে দেখা গেল প্রতিবাদীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ। ইতিমধ্যেই পাথরের আঘাতে আহত হয়েছেন দিল্লি পুলিশের ৫ জন। এবার সরকারের তরফে এই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)। ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন তিনি।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কী বললেন জেপি নাড্ডা
এদিন সাংবাদিক সম্মেলনে NEET-এর প্রশ্ন ফাঁসের প্রতিবাদ প্রসঙ্গে সরকারের মত প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। নাড্ডা বলেন, ছাত্র আন্দোলনকে কখনোই রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। বিরোধীদের একহাত নিয়ে নাড্ডার বার্তা, এই প্রসঙ্গ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। বিরোধীরা এই বিষয়ে নির্ধারিত সময় চাইতে পারেন। কারণ সরকার NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে খুবই সচেতন। পাশাপাশি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়েও এদিন মুখ খোলেন মন্ত্রী। তিনি বলেন, এই বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত।

রাহুল গান্ধী কেন সিলেক্টিভ, প্রশ্ন নাড্ডার
এদিন ককরোচ জনতা পার্টির আন্দোলনের পাশাপাশি রাহুল গান্ধীর বিরুদ্ধেও সরব হন নাড্ডা। তিনি বলেন, কেন প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বিরোধী দলনেতা এত সিলেক্টিভ। এর আগে UPA ও INDI জোটের সরকার রয়েছে এমন রাজ্যেও বহুবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সেই বেলায় চুপ ছিলন কেন রাহুল। তার কথায় ছিল পশ্চিমবঙ্গে তৃণমূল জমানায় প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গও । বাদ যায়নি জম্মু-কাশ্মীর, তেলঙ্গানায় প্রশ্নপত্র ফঁসের ইস্যু।

ছাত্রদের ভাল চান না রাহুল
যন্তর মন্তরে যখন কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ, তখন রাহুল গান্ধীকে বাক্যবাণে বিদ্ধ করলেন নাড্ডা। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, আসলে ছাত্রদের ভাল চান না বিরোধী দলনেতা। শিক্ষার মান উন্নয়ন নিয়েও তার কোনও ইতিবাচক উদ্য়োগ নেই। কেবল এই প্রতিবাদ সভা থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন তিনি।

আমরা প্রশ্নফাঁসের বিষয়ে কোনও একজনকে দায়ী করছি না
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সরকারের কাছে তিনটি দাবি রেখেছে ককরোচ জনতা পার্টি। এর মধ্য়ে সবার আগে রয়েছে সোনাম ওয়াংচুকের মুক্তি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও আত্মঘাতী ছাত্রদের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ। এই প্রসঙ্গেও আজ মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী। যেখানে তিনি বলেন, এই বিষয়ে আমরা সংসদে আলোচনা করতে চাইছে। বিরোধারী সময় নিতে পারে এই বিষয়ে। তবে এর জন্য কোনও একজনকে দায়ী করছি না। মনে রাখতে হবে, ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ, তাই এই বিষয়ে সরকার ও বিরোধী সবাইকে একসঙ্গে আলোচনা করতে হবে।

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

from india https://ift.tt/pq37ysw
via IFTTT
0 Comments