<p><strong>নয়াদিল্লি :</strong> রাজধানীর বুকে ককরোচ জনতা পার্টির জোরদার প্রতিবাদ। বিক্ষোভ চলছে বিভিন্ন রাজনৈতিক দলের। এই পরিস্থিতিতে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিল কেন্দ্র। অতিরিক্তি ২০ কোম্পানি CRPF মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অবিলম্বে রাজধানীতে এই নিরাপত্তাবাহিনীর মোতায়েনের নির্দেশ দেওয়ার পর, পশ্চিমবঙ্গ থেকে আকাশপথে উড়িয়ে নিয়ে আসা হয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এই কোম্পানিগুলিকে। নিরাপত্তা বিভাগের সরকারি সূত্র পিটিআই-কে জানিয়েছে যে, সিজেপি (CJP)-র প্রতিবাদ কর্মসূচি, বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ এবং সংসদের চলমান অধিবেশনের পরিপ্রেক্ষিতে দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে কলকাতা থেকে আকাশপথে সিআরপিএফ (CRPF)-এর মোট ২০টি কোম্পানিকে নিয়ে যাওয়া হচ্ছে।</p>
from india https://ift.tt/1CUmKgl
via IFTTT
0 Comments