Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে

<p>মঙ্গলবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হল অসমে। আরও ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। রাজ্যের ১৬টি জেলায় ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের গভীর রাতের এক বুলেটিন অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে, এছাড়া চরাইদেওতে পাঁচজন, গোলাঘাটে দু'জন এবং জোরহাটে একজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনাগুলির ফলে রাজ্যে এবার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে, ত্রাণ ও উদ্ধারকাজ পর্যালোচনা করতে তিনি বুধবার থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে পরিদর্শন করবেন।</p>

from india https://ift.tt/XCs9djB
via IFTTT

Post a Comment

0 Comments