Nitin Gadkari : E20 পেট্রোল ব্যবহার (E20 Petrol Contro) নিয়ে এবার বড় স্বীকারোক্তি করলেন কেন্দ্রীয় মন্ত্রী। সম্প্রতি ইথানল মিশ্রিত এই জ্বালানি ব্যবহারে গাড়ির মাইলেজ কমছে বলে অভিযোগ তুলছিলেন চালকরা। যদিও এই বিষয়টি নিয়ে সেরকম কোনও বিবৃতি আসছিল না সরকারের তরফে। উল্টে কারা এই ধরনের সমস্য়ার সম্মুখীন হচ্ছেন, সেই বিষয়ে প্রমাণ দেখাতে বলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। এবার সংসদে উল্টো সুর শোনা গেল মন্ত্রীর মুখে।

সংসদে কী বললেন মন্ত্রী
বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের উত্তরে লিখিত বয়ান দেন গড়করি। তিনি বলেন, E20 পেট্রোল ব্যবহারের ফলে মাইলেজ কমার বিষয়টি পুরোপুরি গাড়ির ক্যাটেগড়ি ও তাঁ
অতীতে বা কত বছর আগে গাড়ি কেনা হয়েছে, তার ওপর নির্ভর কমবে। সব মিলিয়ে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানির জন্য গাড়ির মাইলেজ ২-৬ শতাংশ পর্যন্ত কমতে পারে। যদিও এই পেট্রোল ব্যবহারে গাড়ির ইঞ্জিনের কোনও ক্ষতি হচ্ছে, এরকমটা নয়। E20 পেট্রোল ব্যবহারে ডাইনামোমিটারে ইঞ্জিনের অন রোড সক্ষমতা পরীক্ষা করা হয়। তাতেও ইঞ্জিনের কোনও নেতিবাচক প্রভাব দেখা যায়নি।

from india https://ift.tt/RnNDiHo
via IFTTT
0 Comments