NEET CJP Delhi Protest: "পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি, প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন ?" শাহকে চিঠি রাহুলের

দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, কলকাতা: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর রবিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী। এদিন বিকেলে ফের ভিডিও বার্তায় পড়ুয়াদের ভবিষ্যতের জন্য একাধিক পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। ২০ জুলাই পড়ুয়াদের উপর পুলিশি অত্য়াচারের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন রাহুল গান্ধী। এদিকে, প্রথম থেকেই প্রহ্লাদ যোশীর উপর চাপ বাড়াচ্ছে ককরোচ জনতা পার্টি।

আরও পড়ুন, "হাই পাওয়ার্ড কমিটির টাস্কফোর্স গঠন করা হচ্ছে..", নিট কাণ্ডে বিল পেশের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলন, জেন Z-র নাছোড় মনোভাব, সোনম ওয়াংচুকের ২৬ দিনের অনশনের চাপে শেষমেশ পিছু হঠেছে নরেন্দ্র মোদি সরকার। NEET-এর প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান। শনিবার রাতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় প্রহ্লাদ যোশীকে। এই পরিস্থিতিতে রবিবার বিকেলে ফের ভিডিও বার্তায় পড়ুয়াদের ভবিষ্যতের জন্য একাধিক পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। সোমবার সংসদে কঠোর আইন আনার কথাও শোনা যায় তাঁর মুখে।

প্রধানমন্ত্রী মোদি ভিডিও বার্তায় বলেছেন, ভারত সরকার ক্রমাগত নানাবিধ পদক্ষেপ নিচ্ছে। যাঁরা পড়ুয়াদের ভবিষ্যতের সঙ্গে ছেলেখেলা করেছে, তারা জেলে পচছে। আমরা ফার্স্টট্র্য়াক কোর্ট বানিয়েছি। আমরা কাল সংসদের ভিতরে কঠোর আইনি বিধান সম্বলিত নতুন আইন প্রণয়নের দিকেও এগোচ্ছি। কিন্তু, আমাদের ভবিষ্যতের জন্য ভাবতে হবে। আমাদের পরীক্ষা পদ্ধতি বিশ্বাসযোগ্য হোক, আমাদের পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ হোক, আমাদের পরীক্ষা পদ্ধতিতে সবচেয়ে বেশি প্রযুক্তির ব্যবহার হোক।

এদিকে, রবিবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, প্রধানমন্ত্রীজি পূর্ণ বিশ্বাস রেখে আমাকে এই দায়িত্ব অর্পণ করেছেন। আমি আজ চার্জ নিয়েছি । প্রহ্লাদ যোশীর যখন নতুন যাত্রা শুরু হল, তখন অন্যদিকে প্রথম থেকেই চাপ বাড়াচ্ছে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টি  মুখপাত্র সৌরভ দাস বলেন, উনি জানেন যে যুবসমাজ দেখছে। যুবসমাজ জবাবও চাইবে যখন সময় আসবে। তো ভাল কাজ করুন, যুব সমাজের কল্য়াণে কাজ করুন। প্রশ্নফাঁস আটকান। আর আমাদের যে পরামর্শ ছিল, আমাদের দাবি-সনদে উল্লিখিত পাঁচ দফা সুপারিশ বাস্তবায়ন করুন।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যেখানে তিনি লিখেছেন, ২০ জুলাই দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত পড়ুয়াদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার জন্য আমি জবাব চাইছি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল ছররা গুলির ব্যবহার। চিঠিতে একাধিক প্রশ্ন রেখেছেন তিনি।

১. স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, আপনি কি পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি-সহ প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন? যদি না দিয়ে থাকেন, তবে কে দিয়েছিল?

২. সাদা পোশাকে লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করতে যাদের দেখা গেছে, তারা কি পুলিশ, নাকি স্বেচ্ছাসেবক? তাদের মোতায়েনের অনুমোদন কে দিয়েছিল?

এদিকে, এদিন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, এবার বড় করে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। ককরোচ জনতা পার্টি মুখপাত্র সৌরভ দাস বলেন, এইবার ১৫ অগাস্ট ২০২৬ যখন আমরা পালন করব, স্বাধীনতা দিবস, বহুদিন বাদে, বহুবছর বাদে, ১২ বছর বাদে আমরা প্রকৃতভাবে, ভালভাবে এই দিনটাকে পালন করব। কারণ আজ যে যুব সমাজের আন্দোলনের জয় হয়েছে, তাতে ভয়ের পরিবেশ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি। যে সরকার এত বছর ধরে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল, তাদেরকে প্রশ্ন করলে FIR হয়ে যেত, যদি বিক্ষোভ-মিছিল করো তো UAPA লাগিয়ে দেওয়া হয়। এইরকম সরকারকে আজ যুবশক্তির সামনে ঝুঁকতে হয়েছে। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, NEET UG প্রশ্নপত্র ফাঁস মামলায় দীনেশ বিওয়াল ও বিকাশ বিওয়ালের জামিন আবেদনের শুনানি করবে ফাস্ট ট্র্যাক কোর্ট।

from india https://ift.tt/rO6C3Pi
via IFTTT

Post a Comment

0 Comments

Public Examination Bill : আজ সংসদে পেশ হবে ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’