One Officer One Car : জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার

Govt New Policy : সরকারি গাড়ি নিয়ে খরচের বহর বাড়ানো যাবে না, জনগণের টাকা করা যাবে না অপচয়। সরকারি অফিসারদের জন্য বরাদ্দ গাড়ি নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করল মোদি সরকার। নতুন এই নির্দেশিকা অনুযায়ী, এক অফিসারের জন্য বরাদ্দ হবে একটি অফিসিয়াল কার। আরও কী বলা হয়েছে এই নির্দেশিকায়।

কী বলা হয়েছে নির্দেশিকায়
সরকারি গাড়ি ব্য়বহারের নিয়মে এবার রাশ টানতে চাইছে কেন্দ্র। সেই কারণে 'ওয়ান অফিসার, ওয়ান অফিসিয়াল কার' পলিসি নিয়ে এল সরকার। মূলত, সিনিয়র আমলাদের একাধিক সরকরি গাড়ি ব্যবহার নিয়ে যাবতীয় প্রশ্ন শুরু হয়েছে। যার নিরসনে নেমেই এই নতুন নির্দেশিকা প্রকাশ করেছে সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও আমলা যদি একসঙ্গে একাধিক দফতরের কাজ করেন, তাহলেও যেন তাকে একটিই সরকারি গাড়ি দেওয়া হয়। আগে এক আমলার হাতে একাধিক দফতরের দায়িত্ব থাকলে তাকে একাধিক অফিসিয়াল গাড়ি দেওয়া হত। এবার সেই নীতি থেকে সরে এল সরকার।

বড় দায়িত্ব থাকলেও এক গাড়ি
নির্দেশিকায় সরকারের তরফে বলা হয়েছে, কোনও আমলা একাধিক মন্ত্রক, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনও দফতরের একাধিক দায়িত্বে থাকলেও তিনি একটি সরকারি গাড়ি পাবেন। মূলত, সরকারি গাড়ি অপব্যবহার রুখতেই এই নীতি এনেছে কেন্দ্র।

এই প্রথম এরকম নির্দেশিকা
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে থাকা ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে। যেখানে কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন দফতরকে সরকারি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে। তবে এই প্রথমবার নয়, এর আগে ২০২২ সালে এই নির্দেশিকা এনেছিল মোদি সরকার। এই নীতি অনুসারে, একজনকে যদি কোনও সরকারি গাড়ি বরাদ্দ করা হয়ে থাকে, তবে আর কোনও গাড়ি দেওয়া যাবে না ওই আমলাকে।

অনেক অভিযোগ ওঠে

অনেক সময় অফিসারদের বিরুদ্ধে পরিবারের কাজে গাড়ি ব্যবহারের অভিযোগ ওঠে। কিছু ক্ষেত্রে গাড়ির খরচ বাবদ বিল বাড়ানোর কথাও শোনা যায়। বেসরকারি অফিসে প্রায়শই এই ধরনের অভিযোগ সামনে আসে। যার ফলে শেষে খরচ বাড়ে কোম্পানির। সরকারি ক্ষেত্রে যাতে এই পরিস্থিতি বার বার না হয়, সেই কারণেই এই নীতি নিল কেন্দ্র।

আরও পড়ুন : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

from india https://ift.tt/uXMsWRz
via IFTTT

Post a Comment

0 Comments