Shashi Tharoor : হোটেলের লিফ্টে আটকে পড়লেন সাংসদ, ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভয়ঙ্কর অভিজ্ঞতা হল সাংসদের। আটকে পড়লেন হোটেলের লিফ্টে। সঙ্গে ছিলেন আরও ৮ জন। কেরলের তিরুঅনন্তপুরমের একটি হোটেলে বেশ কিছুক্ষণ আটকে পড়েন কংগ্রেস সাংসদ শশী তারুর। পরে তাঁদের উদ্ধার করে দমকল ও উদ্ধারকাজের কর্মীরা।

তিরুঅনন্তপুরম ইস্ট রোটারি ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে তারুর যখন হোটেলে পৌঁছান, তখন লিফ্টটি অকেজো হয়ে পড়ে। এর ফলে তিনি ও আরও আটজন বেশ কয়েক মিনিটের জন্য সেখানে আটকা পড়েন।

#WATCH | Thiruvananthapuram, Keralam: Congress MP Shashi Tharoor got briefly stuck in the lift of a private hotel while arriving to attend the installation ceremony of the Rotary Club of Trivandrum East. Fire and Rescue Services personnel reached the spot and used a hydraulic… pic.twitter.com/EA0FtTHTqZ
— ANI (@ANI) <a href="https://ift.tt/yWXe1ni 17, 2026

তিরুঅনন্তপুরম ফায়ার স্টেশনের এক আধিকারিক জানান, সন্ধে ৭টা ৩৭ মিনিটে দমকল বিভাগে একটি ফোন আসে যাতে জানানো হয় যে কংগ্রেস সাংসদ হোটেলের লিফ্টে আটকে পড়েছেন। এরপরই একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

দমকল কর্মীরা পৌঁছানোর আগেই হোটেলের লোকজন লিফ্টটের দরজা আংশিক খুলে ভেতরে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করেন। ঘটনাস্থলের দৃশ্যে দেখা যায়, লোকজন লোহার রড ব্যবহার করে জোরপূর্বক লিফ্টের দরজা খোলার চেষ্টা করছেন, তবে তাঁদের সেই প্রচেষ্টা সফল হয়নি।

সিনিয়র দমকল ও উদ্ধারকারী আধিকারিক জিতেশ বাবু বলেন, “আমরা খবর পাই যে লিফ্টের ভেতরে প্রায় ৯ জন আটকা পড়েছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি, ভেতরে থাকা মানুষদের উদ্ধারের সুবিধার্থে লিফ্টের দরজা কিছুটা ফাঁক করা হয়েছে। এরপর দরজাটি আরও ফাঁক করে তাঁদের উদ্ধার করতে আমরা একটি হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করি।”

Half an hour in the lift was not a major problem, though it did make me unconscionably late for my next two appointments, one with a Minister calling on me! But I would wish to add a huge thank-you, and my highest appreciation, for the speed, efficiency and capability of the… https://t.co/9e800hEGiv
— Shashi Tharoor (@ShashiTharoor) <a href="https://ift.tt/qBIn72x 17, 2026

এরপর দমকল ও উদ্ধারকারী দলের কর্মীরা হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে লিফ্টের দরজা ফাঁক করে তারুর ও অন্যদের সন্ধ্যা ৭টা ৫১ মিনিট নাগাদ উদ্ধার করেন।

from india https://ift.tt/9rHuB1p
via IFTTT

Post a Comment

0 Comments