নয়াদিল্লি : ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে-র গায়ে নীল কালি ছুঁড়লেন এক মহিলা। সঙ্গে সঙ্গে ছুটে এলেন আশপাশের লোকজন। ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ছড়াল সেখানে। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওয় দেখা যাচ্ছে, উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখছেন ডিপকে। সেই সময় তাঁকে ঘিরে রয়েছেন তাঁরা। সেই জমায়েতের মাঝেই আচমকা চলে আসেন ওই মহিলা। এরপর তিনি অভিজিতের গা লক্ষ্য করে নীল কালি ছুঁড়ে দেন। যা আশপাশের আরও কয়েকজনের গায়ে গিয়ে ছিটকে লাগে। এরপর ওই মহিলাকে এই কাজে 'বিরত' রাখতে অনেকে এগিয়ে আসেন। যার জেরে হুলস্থূল পড়ে যায় সেখানে।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিজিৎ লিখেছেন, 'নীল আমার রং...জয় ভীম !' এই স্লোগানটি আম্বেদকরবাদী আন্দোলন ও দলিত ক্ষমতায়নের সঙ্গে ব্যাপকভাবে যুক্ত। এর নীল রংটি বি. আর. আম্বেদকর ও বহুজন আন্দোলনের আদর্শকে প্রতীক হিসাবে তুলে ধরে।

ফুটেজে ওই ঘটনার জেরে তৈরি হওয়া উত্তেজনা ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মানুষ হাত উঁচিয়ে মোবাইল ফোনে ঘটনাটি তুলছেন এবং ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কালি নিক্ষেপের ঘটনার পর পরিস্থিতি কিছুক্ষণের জন্য বিশৃঙ্খল হয়ে পড়ার আগে পর্যন্ত ডিপকে-কে মাইক্রোফোন হাতে নিয়ে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখতে দেখা যায়।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা প্রতিক্রিয়া দিয়েছেন ব্যবহারকারীরা। অনেকেই এই ঘটনার পিছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। বেশ কয়েকজন ব্যবহারকারী এই ঘটনার পিছনের উদ্দেশ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা করছেন এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কোনও কোনও পোস্টে এই ঘটনাকে চলতে থাকা রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত করা হয়েছে। যদিও এসব দাবির সত্যতা বিচার করা হয়নি। যে মহিলাকে কালি ছুঁড়তে দেখা গেছে তাঁর পরিচয় এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

এদিকে ২১ দিনের মাথায় আজ দিল্লির যন্তরমন্তর থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরাল পুলিশ। যন্তরমন্তর থেকে দিল্লি পুলিশ সোনম ওয়াংচুককে সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে গেছে। যন্তর মন্তর থেকে সরানো হয়েছে আন্দোলনকারীদেরও। অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে সফদরজঙ্গ হাসপাতাল জানিয়েছে, 'টানা অনশনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন সোনম ওয়াংচুক। সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, তাঁকে টানা পর্যবেক্ষণে রাখা জরুরি।'

from india https://ift.tt/LIhGAwl
via IFTTT
0 Comments