Viral News: রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস

Viral News: সোশ্যাল মিডিয়ায় বাহার করে নিজের সোনার গয়না, হিরে-জহরত খচিত গয়না, টাকাপয়সা দেখিয়েছিলেন এক ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পত্তির এত দেখনদারিই কাল হয়েছে ওই মহিলার জীবনে। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে নিজের সম্পত্তি নিয়ে জাহির করার পরেই চুরি হয়েছে মহিলার বাড়িতে। যা জিনিসপত্র খোয়া গিয়েছে তার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। জানা গিয়েছে, এই মহিলা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কন্যাকুমারীর বাসিন্দা। কন্যাকুমারীর নাগেরকয়েলে এই ইনফ্লুয়েন্সারের বাড়ি। সেখানেই শনিবার চুরি হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মহিলার সোশ্যাল মিডিয়ার ভিডিওতে অত টাকাপয়সা, সোনা-হিরে দেখেই হানা দিয়েছিল চোর।

পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'

জানা গিয়েছে, এই ইনফ্লুয়েন্সারের নাম মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় ৪.৫ লক্ষ ফলোয়ার্স রয়েছে তাঁর। প্রায় সব ভিডিওতেই নিজের বিলাসবহুল জীবনযাপন নিয়ে দেখনদারি করেন এই মহিলা। রিলস থেকে ফটো সবই নিয়মিত পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইনস্টাগ্রামে। আর সেখানে টাকাপয়সা, সোনার গয়না এইসবই থাকে মূল বিষয়বস্তু। আপাতত পুলিশের তদন্তকারী আধিকারিকরা এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সমস্ত রিলস এবং ভিডিওগুলি খতিয়ে দেখছে। তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন যে, ওইসব রিলস, ভিডিও দেখেই চোরেরা কোনওভাবে মহিলা কোথায় থাকেন তা জানতে পেরেছিল কিনা। পুলিশ সূত্রে খবর, মধুমিতার বাড়ি থেকে প্রায় ১২০ ভরি সোনা এবং হিরের গয়না, ৫০ হাজার টাকা নগদ চুরি হয়েছে।

গত বৃহস্পতিবার বাড়ির সকলে মিলে শপিং করতে গিয়েছিলেন। সেই সুযোগেই নাগেরকয়েলের বিলাসবহুল বাড়িতে ঢুকেছিল চোরেরা এবং নগদ টাকা ও গয়না সমেত মোট ১ কোটি টাকার জিনিস নিয়ে চম্পট দেয় তারা। কারা এই চুরির সঙ্গে যুক্ত, তারা কীভাবে মধুমিতার বিপুল সম্পত্তির হদিশ পেল, সোশ্যাল মিডিয়ার রিলস এবং ভিডিওগুলিই সবকিছুর উৎস কিনা - সবদিক খতিয়ে দেখে, সমস্ত সম্ভাবনা মাথায় রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। কতজন চোর এসেছিল, তাদের পিছনে কোনও বড় মাথা ছিল কিনা, সবটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সেদিন বাড়ি ফিরে পরিবারের সদস্যরা বুঝতে পেরেছিলেন যে বাড়িতে এত বড় চুরি হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পুরনো একটি ভিডিওতে মধুমিতা দাবি করেছিলেন যে, নিজের টাকাপয়সা, গয়না কীভাবে নিরাপদে রাখতে হয়, তা তিনি জানেন। এবার এই ইনফ্লুয়েন্সারের বাড়িতে লোক না থাকার সুযোগে চোর ঢুকে হাতিয়ে নিয়ে গিয়েছে প্রচুর টাকার গয়না ও নগদ টাকা।

from india https://ift.tt/i0ukPqm
via IFTTT

Post a Comment

0 Comments

Viral News: রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস