উত্তরপ্রদেশ : ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলা, তাঁর ছেলে এবং পুত্রবধূর মৃত্যু হয়েছে এই পথ দুর্ঘটনায়। বেঁচে গিয়েছে ওই পরিবারের দু'টি বাচ্চা। তবে গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছে তারা। জাতীয় সড়কের উপর একটি ট্রাক এবং গাড়ির সংঘর্ষ হয়েছিল। ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ওই তিনজনের। পিলভিট জেলার প্রশাসনিক দফতর থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে জাতীয় সড়ক ৩৭০- এর উপর পুরনপুর-খুতার স্ট্রেচের মধ্যে একটি চিনিকলের কাছে সোমবার দুপুর নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে।

পুরনপুরের সার্কেল অফিসার বিধি ভূষণ মৌর্য জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান ট্রাক চালক। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতরে থাকা যাত্রীদের সাহায্যের জন্যেও এগিয়ে যাননি ওই ট্রাক চালক। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি ফেলে পালিয়ে যান ঘাতক ট্রাকের চালক। সংবাদ সংস্থা পিটিআই- কে সার্কেল অফিসার জানিয়েছেন, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি - দুটোকেই হেফাজতে নিয়েছে পুলিশ। দুর্ঘটনার আসল কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কীভাবে ওই গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হল, গাড়ি এবং ট্রাকের গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল কিনা, ট্রাকের চালক মদ্যপ ছিলেন কিনা, কোনওভাবে স্টিয়ারিংয়ে বসে কেউ ঘুমিয়ে পড়েছিলেন কিনা - সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ।

ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেফালি (৬০), তাঁর ছেলে তারক (৩৫) এবং পুত্রবধূ সাধনা (৪৫) - এই তিনজনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, শেফালীদেবীর বড় ছেলের স্ত্রী এই সাধনা। মৃত তিনজনই উত্তরাখণ্ডের সিতারগঞ্জ এলাকার শক্তি ফার্মের বাসিন্দা। সাধনার মেয়ে খুশবু (১৬) মাথায় গুরুতর চোট পেয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রয়েছে তরুণী। সাধনার ছেলে শান্তনু (১৪)- ও চোট পেয়েছে এবং তারও চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে এই পরিবার লখিমপুর জেলার গোলা গোকর্ণ এলাকায় যাচ্ছিল। এক আত্মীয়ের বাড়িতে নামকরণের অনুষ্ঠানে যাচ্ছিল তারা। পুরনপুর থেকে খুতারের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময়েই উল্টো দিকে থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। ট্রাকের প্রচণ্ড জোরে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ওই গাড়ি। স্থানীয়রাই পুলিশকে দুর্ঘটনার খবর দেন। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং আহত ২জন বাচ্চাকেও উদ্ধার করে।

from india https://ift.tt/0sBndcI
via IFTTT
0 Comments