নয়াদিল্লি: বিয়ে-সংসার নিয়ে আশাবাদী ছিলেন না তেমন। তবে মা হওয়ার ইচ্ছে ছিল ষোলো আনা। সেই মতো বিয়ের আগে থেকেই চেষ্টা শুরু করে দেন। কিন্তু ভাগ্য় সহায় হয়নি সেই সময়। শেষ পর্যন্ত মাতৃত্বের অনুভূতি পেতে সফল হয়েছেন তিনি। বিয়েও হয়েছে। চুটিয়ে সংসারও করছেন। নিজের ব্যক্তিগত জীবনের গোপন কথা তুল ধরলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। (Swara Bhasker IVF Revelation)

রিয়্যালিটি শো ‘Rise & Fall’ সিজ়ন ২-তে অংশ নিয়েছেন স্বরা। অভিনেত্রী প্রিয়ঙ্কা চাহার চৌধরির কাছে নিজের মনের কথা উজাড় করে দেন তিনি। জানান, বিয়ে-সংসার হবে বলে তেমন আশাবাদী ছিলেন না তিনি। কিন্তু মা হওয়ার ইচ্ছে ছিল। IVF-এর মাধ্যমে মা হতে চেয়েছিলেন তিনিয রাজি করিয়ে ফেলেছিলেন মা-বাবাকেও। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি তাঁর। (Bollywood News)

আরও পড়ুন: ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…

নিজের অভিজ্ঞতা নিয়ে স্বরা বলেন, “আমি IVF-এ রাজি ছিলাম। মা-বাবাকে রাজি করিয়েছিলাম যে আমার বিয়ে থা হবে না। আমি IVF করিয়ে বাচ্চা নেব। আমার মা-বাবা খুব মিষ্টি। ওঁরাও রাজি হয়ে যান। বুঝিয়েছিলেন, একা একা বাচ্চা মানুষ করা কঠিন কাজ। কিন্তু আমি যেহেতু চাইছিলাম, তাই মেনে নিয়েছিলেন।”

স্বরা জানিয়েছেন, বিয়ের আগে দু’বার IVF করান তিনি। অজ্ঞাত পরিচয় ডোনারের সাহায্য়ে মা হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। পরবর্তীতে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে সম্পর্কে জড়ান স্বরা। বিয়ে হয় তাঁদের। জন্ম নেয় কন্যাসন্তান রাবিয়া। এই মুহূর্তে সুখী সংসার তাঁদের। দাম্পত্যজীবনের বিভিন্ন মুহূর্ত প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন স্বরা।

আরও পড়ুন: দাম বাড়বে স্মার্ট ফোনের টেম্পার্ড গ্লাসের? নয়া নিয়ম কেন্দ্রের, কত প্রভাব পড়বে পকেটে?

স্বরা জানিয়েছেন, ফাহাদের সঙ্গে চেনাশোনা অনেকদিনেরই। তবে CAA আন্দোলনের সময় ঘনিষ্ঠতা শুরু। দু’তিন মাস প্রেমপর্বে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে জানিয়েছেন স্বরা। তাঁর কথায়, “শেষ পর্যন্ত একসঙ্গে দু’তিনটি সুখবর পাই আমরা।” ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি রেজিস্ট্রি বিয়ে সারেন স্বরা এবং ফাহাদ। সেই বছরই ২৩ সেপ্টেম্বর তাঁদের মেয়ের জন্ম হয়।

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্বরা। বরাবরই সমাদৃত তাঁর অভিনয়। তবে বর্তমানে বলিউডে দেখাই যায় না তাঁকে। এর জন্য নিজের রাজনৈতিক সক্রিয়তাকে দায়ী করেছেন স্বরা। তাঁর দাবি, সরকার বিরোধী কথা বলেন বলেই বলিউডে কাজ পান না আজকাল।

from india https://ift.tt/WTJw4KS
via IFTTT
0 Comments