SIR in Delhi : প্রায় এক-তৃতীয়াংশ, খসড়া ভোটার তালিকায় ১.৪৫ কোটির মধ্যে ৪৭.৭ লক্ষেরই নাম বাদ এই রাজ্যে...

<p><strong>নয়াদিল্লি :</strong> সোমবার প্রকাশিত হল দিল্লির খসড়া ভোটার তালিকা। তাতে ১.৪৫ কোটি ভোটারের মধ্যে বাদ পড়ল ৪৭.৭ লক্ষ ভোটারের নাম। অর্থাৎ দিল্লির এসআইআর প্রক্রিয়ায় প্রতি তিনজন ভোটারের মধ্যে প্রায় একজন করে ভোটারের নাম বাদ পড়ল খসড়া তালিকায়। আগামী ৪ নভেম্বর রাজধানীর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তবে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার জানিয়েছেন যে, খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৬ নম্বর ফর্ম পূরণ ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারেন।</p>

from india https://ift.tt/KLFmdBA
via IFTTT

Post a Comment

0 Comments