Road Accident : 'আমাদের এখন কে বাবা-মা বলবে ?' ৮ বছরের নাবালককে পিষে দিল SUV

<p><strong>বান্দ্রা (মুম্বই) :</strong> মর্মান্তিক । ৮ বছরের নাবালককে পিষে দিল একটি SUV গাড়ি। দুর্ঘটনায় নিহতের নাম অংশ গুপ্তা। সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অংশের বাবা-মা। রবিবার মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর শোকার্ত বাবা-মা'র কান্নার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। আত্মীয়রা তাঁদের শান্ত করার চেষ্টা করছেন। ঘটনায় ন্যায়বিচারের দাবিতে হাতজোড় করে আবেদন জানান অংশের বাবা অরবিন্দ গুপ্তা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাবা-মা বলেন, "আমাদের এখন কে বাবা-মা বলবে ? আমরা বিচার চাই। আমার ছেলে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, গাড়িটা এসে তাকে আঘাত করে মেরে ফেলেছে।" পরে অরবিন্দ জানান, অংশ তাঁদের একমাত্র সন্তান ছিল। এই ঘটনার জেরে তাঁরা শোকে ভেঙে পড়েছেন।</p> <p>অরবিন্দ গুপ্তা আরও বলেন, &ldquo;আমার ছেলের নাম ছিল অংশ। তার সঙ্গে যা ঘটেছে, তার জন্য আমি ন্যায়বিচার চাই। ও ছিল আমার একমাত্র সন্তান... ওকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি এখন কী করব ? আমি শুধু ন্যায়বিচার চাই, এটুকুই আমার চাওয়া। আমি এখানে এলাম এবং সবাই আমাকে বলল যে একটা দুর্ঘটনা ঘটেছে।&rdquo; পরিবারের এক সদস্য অভিযোগ করেছেন যে, গাড়িচালক মহিলা ইচ্ছাকৃতভাবে শিশুটিকে চাপা দিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন যে, দুর্ঘটনার পরপরই গাড়ি থেকে বেরিয়ে আসা কিংবা শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওই মহিলা ব্যর্থ হয়েছেন। তবে এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত নয় এবং দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। &nbsp;&nbsp;</p>

from india https://ift.tt/aSuyjKe
via IFTTT

Post a Comment

0 Comments