Asaduddin Owaisi : সাংসদের কনভয়ে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ, জখম বেশ কয়েকজন বাইক আরোহী

ভোপাল : সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির কনভয়ে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ। ঘটনায় বেশ কয়েকজন বাইক আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার ভোপালে এআইএমআইএম (AIMIM) প্রধানের কনভয়ে ঘটনাটি ঘটে। রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশের রাজধানীর ব্যস্ত ভিআইপি রোড দিয়ে কনভয় এগিয়ে যাচ্ছিল। এমন সময় একটি বাঁকের মুখে কয়েকটি গাড়ি হঠাৎ ব্রেক কষে। গাড়িগুলির পিছনে থাকা বাইকগুলি একে অপরের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে চার-পাঁচজন বাইক আরোহী আহত হন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বসন্ত কৌল জানান, একটি বাঁকের মুখে কনভয়টি থামার পর বেশ কয়েকটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। কৌল বলেন, "পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন বাইক আরোহী আহত হন এবং তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"

রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার বিকেলে ভোপাল পৌঁছান হায়দরাবাদের সাংসদ। ওয়েইসি বলেন যে, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) ভারতের সংবিধান এবং ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকারের পরিপন্থী।

ওয়েইসি বলেন, "এটি ভারতের সংবিধানের ২৫ নম্বর আর্টিকল (ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকার), ২৬ নম্বর আর্টিকল (ধর্মীয় বিষয়াবলি পরিচালনার স্বাধীনতা), ১৪ নম্বর আর্টিকল (আইনের দৃষ্টিতে সমতা) এবং ২৯ নম্বর আর্টিকলের (সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকারের সুরক্ষা) পরিপন্থী। আপনারা ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারেন না এবং এমন কোনও আইন কার্যকর করতে পারেন না।" তিনি এমন সব দলের প্রতিও আহ্বান জানিয়েছেন, যারা কেন্দ্রে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হলেও অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়ে আদর্শগতভাবে ভিন্ন অবস্থান পোষণ করে-যেন তারা অভিন্ন দেওয়ানি আইনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের ঠিক দু'-একদিন পরেই তাঁর এই বক্তব্য সামনে এল। শাহ বলেছিলেন যে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করা হবে। তবে এনডিএ-র শরিক দল-টিডিপি, জেডি(ইউ) এবং এলজেপি (রাম বিলাস)-এই বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা স্পষ্ট করেছে যে, ইউসিসি-র বিষয়ে নিজেদের অবস্থান চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে।

দেশের মধ্যে উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি চালু হয়। ২০২৫ সালের ২৭ জানুয়ারি  অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় উত্তরাখণ্ডে। এরপর গুজরাত এবং অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। গোয়ায় দীর্ঘদিন ধরে অভিন্ন দেওয়ানি বিধির আদলে গোয়া সিভিল কোড চালু রয়েছে।

from india https://ift.tt/drjMzHP
via IFTTT

Post a Comment

0 Comments

Asaduddin Owaisi : সাংসদের কনভয়ে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ, জখম বেশ কয়েকজন বাইক আরোহী