Raj Thackeray: রাজ ঠাকরেকে 'ব্যঙ্গ' করে রিলস, মাথায় জুতো নিয়ে ক্ষমা চাইতে হল ইনফ্লুয়েন্সারকে

<p>মহারাষ্ট্র : সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)- র প্রধান রাজ ঠাকরেকে ব্যঙ্গ করে রিল বানিয়েছেন। আর তার জেরেই ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে চরম হেনস্থার শিকার হতে হয়েছে। অপমানিত এবং লজ্জিত হতে হয়েছে ওই যুবককে। জানা গিয়েছে, ওই যুবকের নাম মহেশ মোতে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)- এর কর্মীদের হাতে পাকড়াও হয়েছিলেন তিনি। তাঁকে রাজ ঠাকরের ছবির সামনে নত হতে বাধ্য করা হয়েছে। সাষ্টাঙ্গে নমস্কার করতে হয়েছে ওই যুবককে। এখানেই শেষ নয়। MNS নেতারা ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মুখে কালি মাখিয়ে দিয়েছেন। এমনকী মাথায় জুতো নিয়ে তাঁকে উঠবোস করতেও বাধ্য করেছেন। আর এইসবের পর একটি ক্ষমা প্রার্থনার ভিডিও রেকর্ড করা হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, চোখে জল নিয়ে মহেশ ক্ষমা চাইছেন। MNS নেতারাই এই ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওতে দেখা গিয়েছে, হাতজোড় করে MNS প্রধান রাজ ঠাকরের কাছে নিঃশর্ত ভাবে ক্ষমা চেয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মহেশ মোতে। MNS কর্মীদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি। এর পাশাপাশি তাঁকে আর হেনস্থা না করার অনুরোধও করেছেন তিনি।&nbsp;</p>

from india https://ift.tt/CanVNyo
via IFTTT

Post a Comment

0 Comments

Raj Thackeray: রাজ ঠাকরেকে 'ব্যঙ্গ' করে রিলস, মাথায় জুতো নিয়ে ক্ষমা চাইতে হল ইনফ্লুয়েন্সারকে