UPI চার্জের বিরোধিতা করছেন রাহুল ; চিদাম্বরম সহ ৫ কংগ্রেস সাংসদ করেছেন সমর্থন ? কী বলছে বিজেপি

UPI MDR : UPI-তে চার্জ বসানো নিয়ে মোদি সরকারের বিরোধিতা করছেন রাহুল গান্ধী। অবিলম্বে এই নতুন নিয়ম তুলে নেওয়ার দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা।  যদিও পদ্ম শিবিরের দাবি, মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR নিয়ে দ্বিচারিতা করছে কংগ্রেস। রাহুল গান্ধী বিরোধিতা করলেও খোদ এই নিয়মে সমর্থন রয়েছে কংগ্রেসের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম ছাড়াও চার কংগ্রেস সাংসদের।

বিজেপির কী বক্তব্য ?
UPI এমডিআরকে নিয়ে বিতর্কের মাঝেই এই নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদি সরকারের এই MDR চার্জকে 'UPI ট্য়াক্স' বলে আখ্যা দিয়েছেন তিনি। যদিও রাহুলের এই বক্তব্যেই আপত্তি জানাচ্ছে বিজেপি সূত্র। তাদের বক্তব্য, কেন UPI চার্জ নিয়ে সংসদীয় অর্থ সংক্রান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করছেন রাহুল ? ওই কমিটিতে তার দলেরই পি চিদাম্বরম, গৌরব গগৈ, মণীশ তিওয়ারি, কিশোরী লাল ও কে গোপীনাথের মতো পাঁচ কংগ্রেস সাংসদ উপস্থিত ছিলেন। গত ১২ অগাস্ট এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় কোনও বিরুদ্ধমতের কার্যবিবরণী গ্রহণ করা হয়নি। এখন কেন আপত্তি করা হচ্ছে।

কংগ্রেসকে কী প্রশ্ন বিজেপির
বিজেপি সূত্রের প্রশ্ন, ''রাহুল গান্ধী এমন একটি বিষয়ে বিরোধিতা করছেন, যা তার দলের এমপিরাই সাপোর্ট করেছে। যার মধ্য়ে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম ছাড়াও UPA আমলের মন্ত্রী মন্ত্রী মনীশ তিওয়ারি। দলের সাংসদরাই যখন সংসদে বিষয়টি সাপোর্ট করেছিলেন, তখন তিনি কেন তার বিরোধিতা করছেন?” ওই কমিটিতেই ধাপে ধাপে MDR-এর রাজস্ব বৃদ্ধির বিষয়ে জোর দেওয়া হয়েছিল। কমিটির তরফে বলা হয়েছিল, দ্রুত যেন বিজ্ঞপ্তি প্রকাশ করে তা কার্যকর করা হয়।

আগে কী বলেছিলেন রাহুল ?

UPI লেনদেনে মাশুল বসানো নিয়ে টানাপোড়েনের মধ্যেই বুধবার একটি ভিডিও বার্তা পোস্ট করেন রাহুল। ইন্দিরার পোর্ট্রেটের সামনে দাঁড়িয়ে রাহুল বলেন, “একবার ইন্দিরাজীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি দক্ষিণপন্থা না বামপন্থার দিকে। ওঁর প্রতিক্রিয়া ছিল, ‘না আমি দক্ষিণপন্থার দিকে, না বামপন্থার দিকে। শিরদাঁড়া সোজা আমার’।”

মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন, “মোদিজীর ধ্যান-ধারণা আলাদা। উনি না দক্ষিণপন্থার দিকে, না বামপন্থার দিকে। উনি সোজা মাটিতে, সাষ্টাঙ্গে শুয়ে পড়ার পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের সামনে। UPI-তে মাশুল বসিয়ে উনি প্রত্যেক ভারতীয়র কাছ থেকে কর আদায় করছেন এবং সেই টাকা আমেরিকাকে দিচ্ছেন। মোদিজী, দয়া করে আমেরিকার সামনে নত হবেন না। শিরদাঁড়া সোজা করে দাঁড়ান এবং UPI মাশুল প্রত্যাহার করুন।”

(সৌজন্যে- ইন্ডিয়া টুডে রিপোর্ট)

আরও পড়ুন : ২০০০ টাকার ওপর UPI করলে এবার জোড়া ধাক্কা ! এমডিআরের ওপর বসতে পারে ১৮ শতাংশ GST

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

from india https://ift.tt/xr4TAbS
via IFTTT

Post a Comment

0 Comments

UPI চার্জের বিরোধিতা করছেন রাহুল ; চিদাম্বরম সহ ৫ কংগ্রেস সাংসদ করেছেন সমর্থন ? কী বলছে বিজেপি