UPI MDR GST : ২০০০ টাকার ওপর UPI করলে এবার জোড়া ধাক্কা ! এমডিআরের ওপর বসতে পারে ১৮ শতাংশ GST

UPI MDR 18 Percent GST : ২০০০ টাকার বেশি UPI লেনদেন নিয়ে চিন্তার মধ্যেই এবার আরও চাপ বাড়ল ব্যবসায়ীদের। সূত্রের খবর, মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআরের (MDR) ওপর গুডস সার্ভিসেস ট্যাক্স (GST) বসাতে পারে সরকার। অর্থাৎ আপনি ২০০০ টাকার ওপর কোনও ব্যবসায়ীকে পাঠালে তাদের থেকে ০.৪ শতাংশ এমডিআর নেওয়ার পাশাপাশি এই টাকার ওপর ১৮ শতাংশ জিএসটি নেওয়া হবে। তবে এর মধ্যে স্বস্তির খবরও পেতে পারেন ব্যবসায়ীরা। কারণ এর আয়করের ওপর ইনপুট ট্যাক্স ক্রেডিট বা ITC-র জন্য আবেদন করতে পারবে ব্যবসায়িক মহল।

UPI MDR নিয়ে কী নতুন নিয়ম
দোকানদার বা মার্চেন্টরা যখন গ্রাহকদের থেকে UPI-এর মাধ্যমে পেমেন্ট নেবেন, তখন ব্যাঙ্ক বা লেনদেনকারী কোম্পাগুলিকে একটা সার্ভিস চার্জ দিতে হবে, একেই বলে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর। নতুন সরকারি নিয়ম অনুসারে কোনও ক্রেতা যদি দোকানি বা পরিষেবাদানকারী কোম্পানিকে ২০০০ টাকার বেশি UPI পেমেন্ট করেন, সেই ক্ষেত্রে ব্যবসায়ীকে ০.৪ শতাংশ এমডিআর ফি (সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত) দিতে হবে।

সাধারণ মানুষের থেকে কি টাকা কাটবে ?
তবে মনে রাখতে হবে, এই নিয়ম কেবল দোকানদার বা ব্যবসায়ীদের জন্য় প্রযোজ্য। সাধারণ মানুষের থেকে এর জন্য কোনও টাকা বা ফি কাটা হবে না। সাধারণ মানুষ একে অপরকে টাকা পাঠালে বা ২০০০ টাকার কম পেমেন্ট করলে কোনও টাকা দিতে হবে না।

১৮ শতাংশ জিএসটি ও ITC করের হিসেব রইল এখানে
মনে রাখবেন , এই নিয়ম চালু হলে GST পুরো লেনদেনের ওপর বসবে না, কেবল MDR-এর ওপর বসবে। উদাহরণ হিসাবে বলতে পারেন, একজন দোকানি ৩০০০ টাকার ওপর বিক্রি করলেন সেই ক্ষেত্রে তার
MDR ফি ০.৪% = ১২ টাকা
১৮ GST (১২ টাকার ওপর) = ২.১৬ টাকা
অর্থাৎ দোকানিকে মোট ফি দিতে হবে ১৪.১৬ টাকা

ITC-তে কী সুবিধা পাবেন দোকানি
এই ক্ষেত্রে, যেসব দোকানদারের  GST বিলিং রয়েছে, তারা এই  ২.১৬ টাকা ক্লেম করতে পারবেন। এতে তাদের নিজেদের পকেট থেকে অতিরিক্ত ট্যাক্সের বোঝা বইতে হবে না। সরকারের থেকে এই টাকা কাটিয়ে নিতে পারবেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন : ধস নামবে ভারতের অর্থনীতিতে ? আমেরিকায় পাশ শুল্ক বিল, এবার ভারতীয় পণ্যে ১০০% ট্যারিফ চাপাতে পারবেন ট্রাম্প

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

from india https://ift.tt/wrYUeGS
via IFTTT

Post a Comment

0 Comments

UPI MDR GST : ২০০০ টাকার ওপর UPI করলে এবার জোড়া ধাক্কা ! এমডিআরের ওপর বসতে পারে ১৮ শতাংশ GST