US Sanctions Bill : ধস নামবে ভারতের অর্থনীতিতে ? আমেরিকায় পাশ শুল্ক বিল, এবার ভারতীয় পণ্যে ১০০% ট্যারিফ চাপাতে পারবেন ট্রাম্প

Donald Trump On India : আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছিল অনেকদিন ধরেই। এবার সেই ভাবনায় পড়ল সিলমোহর। সেনেটের পর এবার আমেরিকার শুল্ক-বিল পাশ হল হাউস অব রিপ্রেজেন্টেটিভে US Passes Russia sanctions bill। শুল্ক-বিলের পক্ষে পড়েছে ২৬২টি ভোট, বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ১৫৯ জন। এরফলে রাশিয়া থেকে তেল কেনা ভারত ও চিনের মতো দেশগুলির ওপর ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

ভারতের কী ক্ষতি হবে
এই এক সিদ্ধান্তের ফলে ভারত-চিনের মতো দেশের রফতানি করা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর অধিকার পেলেন আমেরিকার প্রেসিডেন্ট। ইতিমধ্যেই সইয়ের জন্য বিল পাঠানো হয়েছে আমেরিকার প্রেসিডেন্টের কাছে। ট্রাম্প চাইলেই এবার ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে পারবেন। মার্কিন প্রেসিডেন্ট এই শুল্ক চাপালে তার সরাসরি প্রভাব পড়বে আমেরিকায় রফতানি করা ভারতীয় পণ্যের বাজারে।

ভারতীয় শেয়ার বাজারে পড়তে পারে মারাত্মক প্রভাব
আমেরিকার এই সিদ্ধান্তে মারাত্মক প্রভাব পড়তে পারে ভারতীয় শেয়ারবাজারে। ধসে যেতে পারে নিফটি-সেনসেক্স। বিগত তিন বছর ধরে বিশ্বের ভূ-রাজনৈতিক প্রভাবের ফল পড়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটে। বার-বার চেষ্টা করেও ২৬,৩০০ পয়েন্টের গণ্ডী পেরোতে পারেনি নিফটি ৫০। এবার নতুন করে আমেরিকার সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছে বাজারে। যার বড় প্রভাব পড়বে ভারতের অর্থীনীতিতে।

অর্থনীতিবিদরা কী বলছেন ?
আমেরিকার এই সিদ্ধান্তে যে ভারতের ওপর প্রভাব পড়বে, সেই বিষয়ে নিশ্চিত অর্থীনীতিবিদরা। ''ভারতীয় পণ্যের ওপর ১০০ শতাংশ হারে শুল্ক চাপালে ভারতের তো ক্ষতি হবেই, তবে ক্ষতির হাত থেকে বাঁচবে না আমেরিকাও। তবে এটাই উপযুক্ত সময়, ভারত রফতানির জন্য আমেরিকা ছাড়া বিকল্প বাজারের খোঁজ করুক'', এমনই মত দিয়েছেন অর্থনীতিবিদ শৈবাল কর।

আরও পড়ুন : সাতসকালেই খারাপ খবর ! ভারতে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, কাদের-কাদের চাকরি যাবে ?

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

from india https://ift.tt/S3QwET7
via IFTTT

Post a Comment

0 Comments