PM Modi News : প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ স্কুলবেলার সহপাঠীর, বিজেপি বিধায়কের কাছ থেকে ফিরে পেলেন বিতর্কিত জমি

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী তাঁর স্কুলবেলার বন্ধু। নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পরেই বিতর্কিত জমি ফিরে পেলেন ৮১ বছরের আসগর আলি ভোরা। মহারাষ্ট্রের মীরা-ভায়ান্ডারে রয়েছে এই জমি। তা নিয়ে দীর্ঘদিন ধরে সম্পত্তিগত বিবাদ ছিল। তাতে প্রধানমন্ত্রীর মধ্যেস্থতা চান তিনি।

সেই বৈঠকের কয়েক দিন পর, মঙ্গলবার বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতা জানান যে তিনি বিতর্কিত জমিটির দখল ছেড়ে দিচ্ছেন এবং এর জন্য পাওয়া নির্মাণকাজ চালানোর অনুমতিপত্রও ফেরত দিচ্ছেন। এছাড়া, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় তিনি ভোরার বিরুদ্ধে দায়ের করা পুলিশ অভিযোগও তুলে নেন।

গুজরাটের ভাদনগরের বিএন স্কুলে প্রধানমন্ত্রী মোদির সহপাঠী ভোরা ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং অভিযোগ করেন যে, মেহতার সঙ্গে সম্পর্কিত নির্মাতারা ভায়ান্দর পূর্বে তাঁর জমি দখল করে নিয়েছেন। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের সময় ভোরা দাবি করেন যে, ১৯৮৯ সালে একটি রেজিস্টার্ড চুক্তির মাধ্যমে তিনি ভায়ান্দর পূর্বের নভঘরে প্রায় ২,৮১০ বর্গমিটার জমি কিনেছিলেন এবং সেটি কখনও বিক্রি বা হস্তান্তর করেননি। Prime Minister Narendra Modi

তিনি অভিযোগ করেন যে, ২০১১ সালে জাল নথিপত্র তৈরি করা হয় এবং পরবর্তীকালে তাঁর অজান্তেই সম্পত্তিটিকে দু'টি ভাগে ভাগ করা হয়। ভোরার মতে, জমির একটি অংশের দখলে ‘স্বয়ম বিল্ডার্স’-কে দেখানো হয়েছিল, আর অন্য অংশটি মেহতার সঙ্গে সম্পর্কিত ‘সেভেন ইলেভেন কনস্ট্রাকশনস’-এর সঙ্গে যুক্ত ছিল। তিনি আরও অভিযোগ করেন যে, জমির মালিকানা নিয়ে তাঁর দাবি থাকা সত্ত্বেও মীরা-ভায়ান্ডার পুরনিগমের নগর পরিকল্পনা বিভাগ ওই বিতর্কিত জমিতে নির্মাণের অনুমতি দিয়েছিল।

ভোরা এই জালিয়াতির অভিযোগ এবং এতে নির্মাতা ও সরকারি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে, পুরনিগম, রাজস্ব ও পুলিশ বিভাগের কর্মকর্তারা তাঁর অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ নেননি। তিনি জানান যে, ২০১৫ সালেই তিনি এই ঘটনায় একটি এফআইআর (FIR) দায়ের করেছিলেন। তবে তাঁর দাবি, এ সংক্রান্ত সিআইডি (CID) রিপোর্ট জমা দেওয়া হয়েছে কেবল এ বছরই। তিনি এই বিলম্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে, এর পিছনে হয়তো রাজনৈতিক চাপের ভূমিকা থাকতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভোরা দেখা করার পর, মহারাষ্ট্রের সিনিয়র আধিকারিকরা এ বিষয়ে পদক্ষেপ নেন।

from india https://ift.tt/J7s5aGV
via IFTTT

Post a Comment

0 Comments

PM Modi News : প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ স্কুলবেলার সহপাঠীর, বিজেপি বিধায়কের কাছ থেকে ফিরে পেলেন বিতর্কিত জমি