Keralam News: পিনারাই বিজয়নের বিরুদ্ধে এফআইআর দায়েরে অনুমতি দিল আদালত, কী অভিযোগ ইডি-র?

তিরুঅনন্তপুরম: কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বাম নেতা পিনারাই বিজয়নের বিরুদ্ধে এফআইআর দায়েরে অনুমতি। বিজয়নের বিরুদ্ধে এফআইআর দায়েরে অনুমতি দিল কেরল হাইকোর্ট। খনি দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলাতেই এফআইআর দায়েরের অনুমতি দেওয়া হল। বিজয়নের মেয়ে বীণা টি এবং জামাই পিএ মহম্মদ রিয়াস বিরুদ্ধেও এফআইআর দায়েরে অনুমোদন দিল আদালত। (Keralam News)

Cochin Minerals and Rutile Limited (CMR) খনি সংস্থার সঙ্গে সংযুক্ত একটি মামলায় বিজয়ন ও তাঁর পরিবারের বিরুদ্ধে এফআই দায়েরে নির্দেশ দেওয়া হয়েছে। ED জানিয়েছে, কেরলের ওই খনি সংস্থার লেনদেনে জালিয়াতি চোখে পড়েছে। প্রযুক্তিগত পরামর্শের নামে বীণার বন্ধ হয়ে যাওয়া সংস্থা Exalogic Solutions-কে ২.৭৮ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে দাবি। (Pinarayi Vijayan)

আরও পড়ুন: রেজিনগরে অবাককাণ্ড, গণনা শুরু হতেই বেরিয়ে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী, বললেন, ‘বাড়ি গিয়ে ঘুমাব’, ঘুম ভাঙলেও ফিরবেন কি? জানালেন…

চলতি বছরের জুন মাসে তিরুঅনন্তপুরমে বীণার ভাড়াবাড়িতেও হানা দেয় ED. তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয় পরবর্তীতে। অগাস্ট মাসে ED জানায়, বীণা সম্পত্তিতে হানা দিয়ে হাতে লেখা নোট পেয়েছে তারা। দুবাইয়ে টাকা পাচারের তথ্য় রয়েছে ওই নোটে। বীণার স্বামী রিয়াজ যদিও অভিযোগ অস্বীকার করেন। রাজনৈতিক ভাবে তো বটেই, আইনি পথেও ED-র দাবিকে চ্যালেঞ্জ জানানো বলে বলে জানান তিনি। বাড়িতে, অফিসে, ঘনিষ্ঠদের সম্পত্তিতে তল্লাশির বিরুদ্ধেও আদালতে যাওয়ার কথা জানিয়েছিলেন সেই সময়।

আরও পড়ুন: ‘শুধু জ্ঞানেশ কুমার নন…সমস্যা অনেক গভীরে’, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকাতেও প্রশ্ন, মুখ খুললেন প্রশান্ত কিশোর

সেপ্টেম্বর মাসে ঘুষের অভিযোগ খারিজ করে দেন রিয়াজ। তাঁকালিমালিপ্ত করতে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন। বীণা অপরাধ কবুল করে নিয়েছেন বলে যে দাবি সামনে আসে, তাও খণ্ডন করে দেন তিনি। বলেন, “রক্ত-মাংস উপভোগ করে যারা, তাদের উপভোগ করতে দিন। ED তদন্তের নামে অদ্ভুত অদ্ভুত দাবি করা হচ্ছে। বিরাট খেলা চলছে এই মুহূর্তে। আইনি পথেই মোকাবিলা করব।”

কেরলম হাইকোর্টের বিচারপতি এ বাহারুদ্দিন বিজয়নের বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি দিয়েছেন। আইনজীবী কে এম শাহজাহান পিটিশন জমা দিয়েছিলেন। জানিয়েছিলেন, ED-র রিপোর্ট ধরে এফআইআর দায়ের করা উচিত পুলিশের।

আদালতে ED জানিয়েছে, বিজয়ন, তাঁর কন্যা এবং জামাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা যেতে পারে। তাদের রিপোর্টটিকে প্রাথমিক তদন্তের রিপোর্ট বলে ধরা যেতে পারে বলে যুক্তি দিয়েছে তারা।

from india https://ift.tt/y12cmAF
via IFTTT

Post a Comment

0 Comments