Maharashtra News: ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...

মহারাষ্ট্র, কোলাপুর : জলপ্রপাতের পাশে প্রেমিকাকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন যুবক। অভিযোগ, সেখান থেকে প্রায় ১০০০ ফুট গভীর খাদে প্রেমিকাকে ধাক্কা মেরে ফেলে দেন ওই যুবক এবং তারপর গোটা ঘটনাকে একটা দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেন পুলিশের সামনে। মহারাষ্ট্রের কোলাপুর জেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। কয়েক মাস পুণেতে সিয়া গোয়েল নামের এক তরুণী তাঁর হবু স্বামীকে পাহাড়ের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ পরতে পরতে যেসব রহস্য তাতে উদঘাটন করেছে তা শুনে শিউরে উঠেছেন সকলে, এমনকী দুঁদে অফিসাররাও। পুণের মতোই এবার আরেকটি সাংঘাতিক ঘটনা ঘটেছে কোলাপুরে।

কোলাপুরের ভূদরগড় তালুক এলাকায় এবারের ঘটনাটি ঘটেছে। ২৫ বছরের শ্রীপদ দিনকর নামের এক যুবক তাঁর প্রেমিকা ২৩ বছরের তারান্নুম বশির নাইক- কে ডেটে নিয়ে গিয়েছিলেন নাইকওয়াড়ি জলপ্রপাতের কাছে। শুক্রবার প্রেমিকাকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন ওই যুবক। জলপ্রপাতের একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছনোর পর ওই তরুণী যুবকে জানিয়েছিলেন যে তাঁদের সম্পর্কেআর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। কারণ অন্য জায়গায় তাঁর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই বিয়ে হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। স্বভাবতই প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া শুরু হয়। সম্পর্ক টিকিয়ে রাখা কিংবা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনও কথাই শুনতে বা মানতে রাজি হননি তারান্নুম। আর সম্ভবত তাতেই রাগের বশে জলপ্রপাতের উপর থেকে তাঁকে ধাক্কা মেরে গভীর খাদে ফেলে দেন শ্রীপদ নামের ওই যুবক।

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও

পুরো ঘটনা ঘটানোর পর অপরাধ স্বীকার করার কোনও প্রবণতা অভিযুক্তর মধ্যে দেখা যায়নি। উল্টে এমন একটি পরিকল্পনা তিনি করেছিলেন, যাতে তাঁর উপরে কোনও সন্দেহ না সে। সরাসরি থানায় চলে যান যুবক। সেখানে গিয়ে পুলিশকে জানান যে, জলপ্রপাতের উঁচুতে দাঁড়িয়ে তিনি সেলফি তুলছিলেন তাঁর প্রেমিকার সঙ্গে। সেই সময়েই পা পিছলে তাঁর প্রেমিকে খাদে পড়ে গিয়েছেন। তবে পুলিশের সন্দেহ হয় যুবকের কথা শোনার পর এবং তাঁরা শ্রীপদকে প্রশ্ন করতে শুরু করেন। বিভিন্ন ধরনের প্রশ্ন করার পর একসময় পুলিশের সামনে ভেঙে পড়েন অভিযুক্ত যুবক এবং নিজের অপরাধ স্বীকার করেন তিনি। এরপর গ্রেফতার করা হয় ওই যুবককে।

from india https://ift.tt/pdBDO6n
via IFTTT

Post a Comment

0 Comments

Minor Girl Molested: মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা