Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ

<p>একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু। তাদের মধ্যে রয়েছে তিনজন বাচ্চাও। গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে তাদের অনুমান, সম্ভবত ফুড পয়জনিংয়ের কারণেই মৃত্যু হয়েছে এই ৫ জনের। অর্থাৎ খাবার থেকে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে এই ৫ জনের, প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশের। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল এবং দ্রুত গতিতে এগোচ্ছে তদন্ত। পুলিশ জানিয়েছে, ৩৭ বছরের মহেশ, তাঁর স্ত্রী ৩৫ বছরের ললিতা, তাঁদের দুই ছেলে লাড্ডু (১১), সাক্ষাৎ (৩) এবং মেয়ে মিষ্টি (৭) - এই ৫ জনের মৃত্যু হয়েছে।&nbsp;</p> <p>প্রতিবেশীরা এবং মৃত মহেশের মা পুলিশকে জানিয়েছেন যে, গতকাল রাতে পরিবারের সকলে নুডলস খেয়েছিলেন। একই পরিবারের ৫ সদস্যের এভাবে মৃত্যুর সঠিক কারণ এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানা গিয়েছে।&nbsp;</p> <p>&nbsp;</p>

from india https://ift.tt/351eZ6H
via IFTTT

Post a Comment

0 Comments

Maharashtra News: জমজমাট জন্মদিন পালনের শখ একজনের, আরেকজন কিনবে বাইক, টাকা জোগাড়ের জন্য বন্ধুকে খুন করল ২ নাবালক