ভয়াবহ পথ দুর্ঘটনা। হাইওয়ের সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলার ট্রাকে ধাক্কা মারল SUV। দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গুজরাতের ভাবনগর জেলার হাইওয়েতে ঘটনাটি ঘটেছে। ভাবনগর থেকে আলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন তাঁরা। সেখানে তাঁরা একটি জাহাজ নির্মাণ কারখানায় কাজ করতেন বলে এসপি নীতেশ পাণ্ডে জানিয়েছেন।

পুলিশ সূত্রের খবর, জেলার তালাজা তালুকার ট্রাপাজ গ্রামের কাছে ভাবনগর-সোমনাথ জাতীয় সড়কের পাশের সার্ভিস রোডে সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এই সময় দ্রুত গতির একটি এসইউভি দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা খায়। এসপি বলেন, "আলাং থানার আওতাধীন ট্রাপাজ গ্রামের কাছে হাইওয়ের সার্ভিস রোডে ট্রেলারটি দাঁড় করানো ছিল। পিছন থেকে আসা ওই বোলেরো গাড়িটি ট্রেলারটির পিছনের অংশে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের প্রাণ যায়।"

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রেলারটি সামনের দিকে ছিটকে যায় এবং জাতীয় সড়কজুড়ে মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া দুর্ঘটনায় এসইউভি (SUV) গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে।

দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের বের করে আনার জন্য লোহার রড ব্যবহার করে এসইউভি-র দরজা জোর করে খুলতে হয়েছে। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স পরিষেবা ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি ভাবনগরের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে।

আগের দিনই একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল ছত্তীসগঢ়ে। জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মেরেছিল একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও দুইজন। ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁও জেলার তেড়েসারা বস্তির কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম অভিষেক সিং (৩৫), তোশান তিওয়ারি (২৬) ও প্রশান্ত দাসে (৩৬)। বন্ধুরা মিলে অভিষেকের জন্মদিন পালন করতে বেরিয়েছিলেন। সেই সময় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। রাত দেড়টা নাগাদ দুর্গ থেকে রাজনন্দগাঁওয়ের দিকে একটি ধাবায় ডিনার করতে যাচ্ছিলেন তাঁরা। পুলিশ সূত্রে জানা যায়, ছত্তীসগঢ় সরকারের বৈদ্যুতিক ও পূর্ত বিভাগের ঠিকাদার অভিষেক গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িটি একটি নালার কাছে দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই অভিষেক ও তোশানের মৃত্যু হয়। গুরুতর আহত প্রশান্ত সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গাড়িতে থাকা আরও দুইজনের নাম সূরয পাণ্ডে ও চিন্টু। দুর্ঘটনায় তাঁরা গুরুতর জখম হন। তাঁদের চিকিৎসা চলছে।

from india https://ift.tt/CBLU5s4
via IFTTT
0 Comments