কলকাতা: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর। "আপনাদের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর", তদন্তে সহযোগিতা করুন, প্রাক্তন মন্ত্রীকে বলল সুপ্রিম কোর্ট।

[yt]https://youtu.be/qZy5vMjpxvY?si=FHyfpYn8fjE4I_Gq[/yt]

আরও পড়ুন, গ্রেফতার বিজেপি কর্মী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

কলকাতা হাইকোর্ট, ইন্দ্রনীল সেনকে জামিন দেয়নি। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আগাম জামিনের আবেদনের দ্রুত শুনানির জন্য আর্জি জানিয়েছিলেন ইন্দ্রনীল সেনের আইনজীবী। যেহেতু তখন তদন্ত চলছিল, এবং তার জামিনের যে আবদেন রয়েছে, প্রথমবার শুনানির জন্য উঠেছিল গত ২৭ তারিখ। কিন্তু যেই বেঞ্চে ওই মামলা ওঠে সেই দিন ব্যাক্তিগত কারণ দেখিয়ে জাস্টিস দীপঙ্কর দত্ত নিজেকে সরিয়ে নেন। এবং তিনি বলেন অন্য কোনও বেঞ্চে পাঠানো হোক। সেখানে এই মামলার শুনানি হবে। ২৮ তারিখ সকালে ইন্দ্রনীল সেনের আইনজীবীরা উল্লেখ করেন চিফ জাস্টিসের কাছে, যেহেতু জাস্টিস দীপঙ্কর দত্ত নিজেকে সরিয়ে নিয়েছেন ওই মামলা থেকে,অন্য বেঞ্চের কাছে এটা পাঠানো হোক, দ্রুত শুনানির জন্য। কিন্তু ২৮ তারিখ সন্ধ্যাবেলায় ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করে নেয় পশ্চিমবঙ্গ পুলিশ। এবং তারপর এদিন যখন তাঁর আবেদন শুনানির জন্য আসে, তখন তার আইনজীবী বলেন, তারা আর্জেন্ট হেয়ারিংয়ের জন্য ২৮ তারিখ মেনশন করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে। কিন্তু সেদিন সন্ধ্যাবেলাতেই তিনি গ্রেফতার হয়ে যান।

from india https://ift.tt/iv5aP8l
via IFTTT
0 Comments