Oppositions Rally : কত লোক হল রামলীলা ময়দানের সমাবেশে ? কংগ্রেসের দাবির পাল্টা ভিডিও দেখিয়ে বিজেপি বলল...
নয়াদিল্লি : 'সমাবেশস্থলের ৪০ শতাংশ জায়গা ফাঁকা ছিল।' দিল্লির রামলীলা ময়দানে I.N.D.I.A জোটের সমাবেশে ১০ লক্ষ মানুষের সমাগম হবে বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে দাবি করেছিলেন, তার প্রেক্ষিতে রবিবার এমনই কটাক্ষ করল BJP।
বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন যে, কে সি বেণুগোপাল ও পবন খেরা-সহ কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতারা দাবি করেছিলেন যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ নিয়ে আয়োজিত সমাবেশে ১০ লক্ষ মানুষ অংশ নেবেন, কিন্তু বাস্তবে সেখানে খুব অল্প সংখ্যক মানুষই উপস্থিত হয়েছিলেন।
দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র এই মন্তব্য করেন। সেখানে তিনি জনসভার দৃশ্যও তুলে ধরেন, যা দিয়ে তিনি প্রমাণ করতে চান যে সভাস্থলের প্রায় অর্ধেক অংশই ছিল খালি। দিল্লির রামলীলা ময়দানে বিরোধী শিবিরের মিটিংয়ের পর সম্বিত পাত্র বলেন, "পটভূমিতে দেখা যাচ্ছে যে, রামলীলা ময়দানের ৪০ শতাংশ জায়গা ফাঁকা ছিল। রাহুল গান্ধী ও তাঁর দল দাবি করেছিল যে ১০ লক্ষ মানুষ উপস্থিত হবে। ২৮ হাজার চেয়ারের মধ্যে বিকেল সাড়ে ৩টে থেকে ৪টের সময় প্রায় ৫ হাজার থেকে ৭ হাজার চেয়ার খালি ছিল। ১০ লক্ষ মানুষ উপস্থিত হওয়ার কংগ্রেসের দাবির পেছনের বাস্তবতা এটাই।" ইতিমধ্যে, বিরোধী নেতারা এই সমাবেশকে সফল বলে অভিহিত করেছেন। প্রবীণ আইনজীবী ও কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি এটিকে "খুবই সফল" বলে বর্ণনা করেছেন।
#WATCH | Delhi: BJP MP Sambit Patra says, "You can see in the background that 40 percent of the Ramlila Maidan, 40% of the space, was vacant. Rahul Gandhi and his team claimed that 10 lakh people would attend. Out of 28,000 chairs, around 5,000–7,000 were empty at 3:30–4 PM. This is the reality behind Congress's claim of 10 lakh attendees..."
— ANI (@ANI) <a href="https://ift.tt/A9EdMFv 1, 2026
from india https://ift.tt/1YfJ2NA
via IFTTT
Post a Comment
0 Comments
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর