Rahul Gandhi : 'আমি আপনার সম্পর্কে যা জানি...', প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর...

নয়াদিল্লি : রামলীলা ময়দানে বিশাল শক্তি প্রদর্শন করেছে বিরোধী শিবির। যার পর আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, কিছু "শক্তি দেশকে ভাগ করতে চাইছে।" তাঁর এই মন্তব্যের পর প্রধানমন্ত্রীকে খোলামেলা বিতর্কের চ্যালেঞ্জ জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচনী তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিরোধী দলগুলি সাম্প্রতিক সময়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। তবে নির্বাচন কমিশন ও সরকার এই অভিযোগগুলি প্রত্যাখ্যান করে দিয়েছে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে সংসদে বিতর্কের জন্য রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং বলেছিলেন যে, সরকার এ নিয়ে একটি বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত রয়েছে।

কংগ্রেস নেতা অভিযোগ করেছেন যে, ভারতের আর্থিক ব্যবস্থা বিদেশি শক্তির দ্বারা "নিয়ন্ত্রিত" ও সমর্থিত। অন্যদিকে, বিদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি প্রধানমন্ত্রীকে সমর্থন জুগিয়েছে। তিনি মোদিকে চ্যালেঞ্জ জানান যে, যে কোনও স্থানে ও যে কোনও সময়ে এই অভিযোগগুলি নিয়ে তাঁর সঙ্গে বিতর্কে বসতে।

এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, " মিস্টার মোদি, দেশের সামনে মিথ্যা কথা বলা বন্ধ করুন। আপনি বিদেশি সহায়তার কারণেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনি বিদেশি সহায়তার কারণেই প্রধানমন্ত্রী পদে টিকে আছেন। আপনার আর্থিক ব্যবস্থা পুরোপুরি বিদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত ও সমর্থিত। বিদেশি সোশ্যাল মিডিয়াগুলি আপনাকে পুরোপুরি সমর্থন করে। এই বিষয়ে আমি আপনাকে খোলামেলা বিতর্কের জন্য আহ্বান জানাচ্ছি। যে কোনও মঞ্চে, যে কোনও সময়। সাহস থাকলে আসুন। আপনি সাহস করবেব না, কারণ আমি আপনার সম্পর্কে যা জানি, তা নিয়ে আপনি আতঙ্কিত।"

সোমবার গুজরাতের একতা নগরে 'স্ট্যাচু অফ ইউনিটি'-তে আয়োজিত 'রাষ্ট্রীয় একতা দিবস' অনুষ্ঠানে মোদির মন্তব্যের প্রেক্ষিতে বিরোধী দলনেতা প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সমাবেশে ভাষণ দেওয়ার সময় মোদি কিছু শক্তির বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তারা দেশকে বিভক্ত করার চেষ্টা করছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে গুজব ছড়িয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, "কিছু শক্তি ক্রমাগত দেশকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে... এক দশকেরও বেশি সময় ধরে চলা হতাশা ও নিরাশার পর, এই শক্তিগুলি এখন প্রকাশ্যে বেরিয়ে এসেছে।"

from india https://ift.tt/yFtC6W2
via IFTTT

Post a Comment

0 Comments