Telangana News : চলন্ত বাস থেকে মহিলা যাত্রী ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ, কন্ডাক্টরের মৃত্যু হাসপাতালে

হায়দরাবাদ : চলন্ত বাস থেকে এক মহিলা যাত্রী ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন থাকা মহিলা বাস কন্ডাক্টরের মৃত্যু হল। গত মাসে তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোথাগুডেম জেলায় ঘটনাটি ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা তেলেঙ্গানা আরটিসি-র ওই বাসকর্মীর মৃত্যু হয়েছে বলে আজ জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে। Telangana News

বিস্তারিত ঘটনা...

ঘটনাটি ২৫ অক্টোবর অশ্বপুরম মণ্ডলে ঘটে। যখন ওই মহিলা যাত্রী তাঁর ছেলের সঙ্গে বাসে যাচ্ছিলেন। বাসে তাঁর ছেলের টিকিট কেনা নিয়ে ওই যাত্রী ও কন্ডাক্টর প্রবাল্লিকার (২৪) মধ্যে প্রথমে তর্ক শুরু হয়। পুলিশ জানিয়েছে, এরপর ওই যাত্রী টিকিট কিনে ১০০ টাকা দেন। কিন্তু কন্ডাক্টরের কাছে তিনি সঙ্গে সঙ্গেই বাকি টাকা (খুচরো) ফেরত চাইলে তাঁদের মধ্যে আবারও ঝগড়া বাঁধে। কন্ডাক্টর তাঁকে বাস থেকে নামার সময় বাকি টাকা নিয়ে নিতে বললেও, ওই যাত্রী তখনই টাকা ফেরত দেওয়ার জন্য জোর করতে থাকেন। তর্ক-বিতর্কের এক পর্যায়ে ওই যাত্রী চলন্ত বাস থেকে কন্ডাক্টরকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং বাসের পেছনের চাকার নীচে চলে আসায় তাঁর পায়ে আঘাত লাগে। তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য হায়দরাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। Woman Bus Conductor's Death

ওই মহিলা যাত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে বিচার বিভাগীয় রিমান্ডে পাঠানো হয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এবং পরিবহনমন্ত্রী পোনাম প্রভাকর বাস কন্ডাক্টরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকার মৃত কন্ডাক্টরের পরিবারের পাশে থাকবেন। প্রভাকর জানান, সরকার হায়দরাবাদে ওই কন্ডাক্টরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছিল এবং তাঁর সুস্থ হয়ে ওঠার আশা করেছিল। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি কন্ডাক্টরের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, তাঁর মায়ের জন্য একটি চাকরি এবং সরকারের ‘ইন্দিরাম্মা’ আবাসন প্রকল্পের আওতায় একটি বাড়ি দেওয়ার ঘোষণা করেছেন।

from india https://ift.tt/IgyNOYU
via IFTTT

Post a Comment

0 Comments

Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা