নাগপুর : বর্ষীয়ান রাজনীতিক। সুবক্তা। প্রয়োজনে মজাচ্ছলে নিজের মতামত ঠিক প্রকাশ করে দেন। একই কাজ এবারও করলেন। মজাচ্ছলে খোঁচা দিলেন শরিদ দলের নেতা রামদাস আথাওয়ালেকে। একাধিক সরকারে মন্ত্রিসভায় নিজের জায়গা ধরে রাখতে সক্ষম RPI নেতা। সেকথা বলতে গিয়েই রবিবার মহারাষ্ট্রের নাগপুরে একটি ইভেন্টে নীতিন গডকড়ী বলেন, "চতুর্থবার আমাদের সরকার প্রত্যাবর্তন করবে কি না তার নিশ্চয়তা না থাকতে পারে। কিন্তু, যে বিষয়টি গ্যারান্টি দেওয়া যাবে তা হল রামদাস আথাওয়ালে অবশ্যই মন্ত্রী হবেন।" সেই সময় মঞ্চেই হাজির ছিলেন আথাওয়ালে। এই পরিস্থিতিতে গডকড়ী তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন, "মজা করছিলাম।"

রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা আথাওয়ালে। তিনি তিনবারের মন্ত্রী। বিজেপি ক্ষমতায় এলে তাদের সঙ্গে থাকার বিষয়ে ইচ্ছা প্রকাশও করেছেন তিনি। মহারাষ্ট্রের মহায়ূতি সরকারের শরিক দল আথাওয়ালের RPI (A)। সেরাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দলের ১০ থেকে ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতার করার সুযোগ পাওয়া উচিত বলে তিনি দাবি করেছেন।

নাগপুরে সাংবাদিক বৈঠকে আথাওয়ালে বলেন, 'দলের প্রতীকেই ভোটে লড়বে RPI (A)। উত্তর নাগপুর, উমরেদ (নাগপুর), উমরখেড় ও ওয়াসিম-সহ বিদর্ভে ৩-৪টি আসন চাইবে দল।' মহায়ূতি জোটের শরিক আথাওয়ালের দল। এই জোটে রয়েছে- বিজেপি, একনাথ শিণ্ডে নেতৃত্বাধীন শিবসেনা ও অজিত পাওয়ারের NCP।

from india https://ift.tt/WF12EiO
via IFTTT
0 Comments