নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল তথা প্রবীণ বিজেপি নেতা সত্যমালিক প্রয়াত। মঙ্গলবার ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কিডনির সমস্যায় বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন সত্যপাল। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে। পুলওয়ামা হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করে খবরের শিরোনামে উঠে আসেন তিনি।

উত্তরপ্রদেশের বাগপতে জাঠ পরিবারে জন্ম সত্যপালের। জাঠ নেতা হিসেবেই রাজনীতিতে জায়গা করে নেন তিনি। ছাত্র রাজনীতিতে কেরিয়ার শুরু করেন। চৌধরি চরণ সিংহের ভারতীয় ক্রান্তি দল থেকে ১৯৭৪ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে জনতা দলের হয়ে আলিগড় লোকসভার সাংসদও নির্বাচিত হন তিনি। হন রাজ্যসভার সাংসদও।

এর পর প্রথমে কংগ্রেসে যোগ দেন সত্যপাল, তার পর লোকদল এবং সমাজবাদী পার্টিতেও যোগদান করেন। ২০০৪ সালে বিজেপি-তে যোগ দেন সত্যপাল। ২০১৭ সালে বিহারের রাজ্যপাল নিযুক্ত হন, পরে ওড়িশার অতিরিক্ত দায়িত্বও পান। ২০১৮ সালের অগাস্ট মাসে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল নিযুক্ত করা হয় তাঁকে। সেই সময় জম্মু ও কাশ্মীর রাজ্য ছিল। তিনি রাজ্যপাল থাকাকালীনই ২০১৯ সালে উপত্যকার রাজ্যের স্বীকৃতি খর্ব করা হয়, জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষিত করা হয়। তার পরও গোয়া এবং মেঘালয়ের রাজ্যপাল নিযুক্ত হন তিনি।

বছর দুয়ের আগে মোদি এবং শাহের বিরুদ্ধে মুখ খুলে আলোড়ন ফেলে দেন সত্যপাল। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি উপত্যকায় CRPF জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলা নিয়ে কথা বলতে গিয়ে সরাসরি মোদি-শাহকে কাঠগড়া তোলেন তিনি।

from india https://ift.tt/XPfV26v
via IFTTT
0 Comments