নয়াদিল্লি : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump Tariff Treat) নতুন করে শুল্ক-হুঁশিয়ারির পাল্টা কড়া বিবৃতি জারি করল ভারত। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফের বিবৃতি জারি করে বলা হয়েছে, রাশিয়ার তেল কেনায় আমেরিকা ও ইউরোপিও ইউনিয়ন টার্গেট করছে ভারতকে। সোমবারই Truth Social পোস্টে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে রাশিয়ার তেল ও সামরিক সামগ্রী কেনার জন্য ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

কী বলল MEA ?

যার জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ইউক্রেন-সংঘাত শুরু হওয়ার পর রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতকে টার্গেটে পরিণত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিও ইউনিয়ন। প্রকৃতপক্ষে, ভারত রাশিয়া থেকে আমদানি শুরু করে কারণ, সংঘাত শুরু হওয়ার পর প্রথাগত সরবরাহ ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী জ্বালানি বাজারের স্থিতিশীলতা জোরদার করার জন্য ভারতের এই ধরনের আমদানিকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছিল।

Statement by Official Spokesperson⬇️
🔗 https://t.co/O2hJTOZBby pic.twitter.com/RTQ2beJC0W
— Randhir Jaiswal (@MEAIndia) August 4, 2025

বিবৃতিতে বলা হয়েছে, ভারতের আমদানির উদ্দেশ্য হল, ভারতীয় গ্রাহকদের জন্য পূর্বাভাসযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি নিশ্চিত করা। বিশ্ব বাজারের পরিস্থিতির কারণে এটা প্রয়োজন। যদিও এটা দেখা গেছে যে, ভারতের সমালোচনাকারী দেশগুলিই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত। আমাদের থেকে ভিন্ন, তাদের এই ধরনের বাণিজ্য গুরুত্বপূর্ণ জাতীয় বাধ্যবাধকতাও নয়।

from india https://ift.tt/7tfHN9Y
via IFTTT
0 Comments