Swami Avimukteshwaranand News : কীভাবে নিজেকে জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য বলছেন ? সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে সরস্বতীকে নোটিস মেলা প্রশাসনের

প্রয়াগরাজ : গঙ্গায় স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীকে পুণ্য স্নানে প্রশাসনের বাধা দানের অভিযোগ ঘিরে তোলপাড় পরিস্থিতি। এরই মধ্যে সরস্বতীকে নোটিস পাঠাল মেলা প্রশাসন। তিনি কীভাবে জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য উপাধি ব্যবহার করছেন তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রবিবার মৌনী অমাবস্যা উপলক্ষে অনুগামীদের নিয়ে সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন সরস্বতী। পুলিশ তাঁকে বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে নিজের ক্যাম্পের বাইরেই প্রতিবাদে বসেন সরস্বতী। ছেড়ে দেন খাবার ও জল গ্রহণ। মেলা প্রশাসন ও পুলিশের সিনিয়র আধিকারিকদের কাছে ক্ষমা দাবি করেন তিনি। যে প্রতিবাদ এখনও চলছে। এরপরই নোটিস জারি করা হয়। সোমবার প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান দয়ানন্দ প্রসাদের জারি করা নোটিসে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি দেওয়ানি আবেদনের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে আদালত নির্দেশ দিয়েছিল যে আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও ধর্মীয় নেতাকে জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য হিসেবে অভিষিক্ত করা যাবে না। নোটিসে বলা হয়েছে যে, বর্তমান পরিস্থিতি থেকে এটা স্পষ্ট যে কোনও ধর্মীয় নেতাকে জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য হিসেবে অভিষিক্ত করা হয়নি, তবুও সরস্বতী ২০২৫-২৬ সালের প্রয়াগরাজ মাঘ মেলায় তাঁর শিবিরে একটি বোর্ডে নিজেকে জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য হিসেবে ঘোষণা করেছেন। আপনার এই কাজ/প্রদর্শন সুপ্রিম কোর্টের আদেশের প্রতি অসম্মান প্রদর্শন করে। এই চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে, দয়া করে ব্যাখ্যা করুন যে আপনি আপনার নামের আগে শঙ্করাচার্য শব্দটি কীভাবে ব্যবহার করছেন।

যদিও নোটিশের প্রতিক্রিয়ায় সরস্বতীর মিডিয়া ইন-চার্জ শৈলেন্দ্র যোগীরাজ দাবি করেছেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই মহারাজজি জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য হিসেবে অভিষিক্ত হয়েছিলেন।

from india https://ift.tt/VUJHScQ
via IFTTT

Post a Comment

0 Comments

Pakistan Occupied Kashmir: পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন ভারতের বলে মেনে নিল আমেরিকা! বাণিজ্যচুক্তির পরই নতুন মানচিত্র এল