8th Pay Commission: না বাড়বে বেতন, না মিলবে সুবিধা, অষ্টম বেতন কমিশনে লাভবান হবেন না এই সমস্ত কর্মী…

নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশন নিয়ে চর্চার শেষ নেই। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর বলে ধরা হতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রত্যেক কর্মচারী অষ্টম বেতন কমিশনের আওতায় প্রাপ্য সুবিধা এখনই পাবেন না। যত ক্ষণ পর্যন্ত না নতুন বেতন কাঠামোয় অনুমোদন মেলে, বিজ্ঞপ্তি জারি না হয়, তাঁদের সপ্তম বেতন কমিশনের আওতাতেই কাজ করে যেতে হবে। (8th Pay Commission News)

অষ্টম বেতন কমিশন নিয়ে গত বছর সেপ্টেম্বর মাসে টার্মস অফ রেফারেন্সে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। কিন্তু কমিশনের তরফে সুপারিশ জমা করতে সময় লাগতে পারে ১৮ মাসের মতো। সেই সুপারিশ মতোই বেতনের কাঠামো সংক্রান্ত যাবতীয় পরিবর্তন ঘটানো সম্ভব। তবে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে না বহু কর্মীদের ক্ষেত্রেই। (8th Pay Commission)

অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন না বেসরকারি কর্মীরা।

কেন্দ্রীয় সরকারি চাকুরেরাই অষ্টম পে কমিশনের সুবিধা পাবেন। চুক্তিভিত্তিক কর্মী, অস্থায়ী কর্মী, যাঁরা সেন্ট্রাল সিভিল সার্ভিসেস বিধির আওতায় পড়েন, তাঁরা অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন না।

বিভিন্ন রাজ্যের সরকারি কর্মী, যাঁরা রাজ্য সরকারের কর্মী, তাঁরাও অষ্টম বেতন কমিশনের আওতায় পড়বেন না। সংশ্লিষ্ট রাজ্যের সরকার যদি অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর করার সিদ্ধান্ত নেয়, তবেই সুবিধা পাবেন তাঁরা।

রাষ্ট্রায়াত্ত সংস্থার কর্মীরাও অষ্টম বেতন কমিশনের আওতায় পড়বেন না। রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলির বেতনের কাঠামো সম্পূর্ণ ভিন্ন।

স্বতন্ত্র সংস্থার কর্মীরাও অষ্টম পে কমিশনের আওতায় পড়বেন না।

পে কমিশন পরিবর্তনে সাধারণত পেনশনভোগীরা লাভবানই হন। কিন্তু অষ্টম বেতন কমিশনের আওতায় তাঁদের আনা হবে কি না, তা সরকারি বিজ্ঞপ্তি এলেই পরিষ্কার হয়ে যাবে।

ভারতে কেন্দ্রীয় সরকারি কর্মীর সংখ্যা ৫০.১৪ লক্ষ। ৬৯ লক্ষ পেনশনভোগী রয়েছেন। তাঁরা অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বেতন কমিশনের তরফে অনুমোদন মিললেই সেই মতো বাজেটে জরুরি ভিত্তিতে টাকা ঢুকবে।

এই অষ্টম বেতন কমিশন চালুর জন্য অপেক্ষা চলছে। এর ভিত্তিতে বেতন, পেনশন বৃদ্ধি হয়, যা নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। মূল বেতন নির্ধারণ থেকে তাতে পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে বেশ কিছু বিষয়কে ভিত্তি হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে বর্তমান মূল বেতনের সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরকে গুণ করা হয়। এই অঙ্ক যত বড় হবে, ততই বেতন এবং পেনশন বেশি বাড়বে।

from india https://ift.tt/f62haqC
via IFTTT

Post a Comment

0 Comments