Salim Khan Health: হিন্দি সিনেমার খোলনলচেই বদলে দিয়েছিলেন, হাসপাতালে সেলিম খান, ছুটে গেলেন জাভেদ আখতার, রয়েছেন সলমন

মুম্বই: হাসপাতালে ভর্তি কিংবদন্তি চিত্রনাট্যকার তথা অভিনেতা সলমন খানের বাবা সেলিম খান। নবতিপর সেলিম খান মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। পরিবারের লোকজন হাসপাতালে রয়েইছেন, বলিউডের কলাকুশলীরাও হাসপাতালে পৌঁছচ্ছেন তাঁকে দেখতে। (Salim Khan Health Updates)

সেলিম খান হাসপাতালে ভর্তি বলে খবর আসতেই উদ্বেগ ছড়ায় মায়ানগরীতে। সলমন নিজে সেখানে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে গোটা পরিবার সেখানে উপস্থিত হয়। ছিলেন সলমনের বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্তুরও। রাতে হাসপাতালে দেখা যায় সলমনের মা সালমা খান এবং সেলিম খানের দ্বিতীয় স্ত্রী হেলেনকেও। (Salim Khan Health)

পাশাপাশি, বলিউডের অন্যরাও ছুটে যান। হাসপাতালে পৌঁছন সেলিম খানের সতীর্থ জাভেদ আখতার। সঞ্জয় দত্তও পৌঁছন হাসপাতালে। রাজনীতিক জীশান সিদ্দিকিও পৌঁছন। ৯০ পেরোলেও নিয়মিত হাঁটাচলার অভ্যাস ছিল সেলিম খানের। ঘনিষ্ঠ বন্ধু ধর্মেন্দ্র মৃত্যুতেও দেওলদের সমবেদনা জানাতে পৌঁছন তিনি। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন গোটা মায়ানগরী।

ঠিক কী হয়েছে সেলিম খানের, তা এখনও পর্যন্ত পরিষ্কার ভাবে জানা যায়নি। তবে লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে ভর্তি করানো হয় সেলিম খানকে। প্রথমে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তরিত করা হয় ICU-তে। এমনিতে ফ্যামিলি ডক্টর সন্দীপ চোপড়ার তত্ত্বাবধানে ছিলেন সেলিম খান। হাসপাতালে নিউরোলজিস্ট বিনয় চহ্বাণ, কার্ডিওলজিস্ট অজিত মেনন, নিউরোসার্জন নিতিন ডাঙ্গের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পাশাপাশি, সন্দীপ চোপড়াও রয়েছেন।

মধ্যপ্রদেশের ইন্দৌর থেকে প্রায় খালিহাতেই মায়ানগরীতে পা রাখেন সেলিম খান। সুদর্শন চেহারার জন্য প্রথমে অভিনয়েই সুযোগ পান। কিন্তু সাফল্য পান লেখালেখির দরুণ। জাভেদ আখতারের সঙ্গে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দেন। হিন্দি চলচ্চিত্রের খোলনলচে বদলে দেন তাঁরা। নায়ক-নায়িকার পরিবর্তে সেলিম-জাভেদ জুটির জন্য কার্যত হত্যে দিয়ে বসে থাকতেন প্রযোজকরা।

এমনকি অমিতাভ বচ্চন যে ‘দি অমিতাভ বচ্চন’ হয়ে, তা সেলিম-জাভেদের দরুণ বলেই মনে করা হয়। যে কারণে ছবির তারকাদের চেয়েও বেশি পারিশ্রমিক পেতেন তাঁরা। সেলিম-জাভেদ জুটির দরুণই বলিউডে প্রাপ্য সম্মান পেতে শুরু করেন চিত্রনাট্যকাররা। পরবর্তীতে দু’জনের রাস্তা আলাদা হয়ে গেলেও, সেলিম খানকে আজও নিজের অগ্রজ বলেই মানেন জাভেদ আখতার। সম্প্রতি তাঁদের নিয়ে যে তথ্যচিত্র তৈরি হয়, তাতে ব্যক্তিগত সমীকরণের খুঁটিনাটি তুলে ধরেন দু’জনই।

সেলিম-জাভেদ জুটির ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য, ‘হাতি মেরে সাথী’, ‘জঞ্জীর’, ‘সীতা অউর গীতা’, ‘শোলে’, ‘শান’, ‘দীওয়ার’, ‘ডন’, ‘ত্রিশূল’,  ‘দোস্তানা’,   ‘কালা পাত্থর’।

from india https://ift.tt/RMEe0Bf
via IFTTT

Post a Comment

0 Comments