Madhya Pradesh News: দেহ এতই পচেগলে গিয়েছিল যে পায়ের মোজা দেখে মেয়েকে চিনলেন বাবা ! ইন্দোরে হাড়হিম করা ঘটনা

<p>Madhya Pradesh News:&nbsp;২৪ বছরের এমবিএ পড়ুয়ার মর্মান্তিক পরিণতি। উদ্ধার হয়েছে তরুণীর নগ্ন, পচাগলা দেহ। তরুণীর এক সহপাঠীর ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। পুলিশ জানিয়েছে, তরুণীর গলায় ফাঁসের দাগ রয়েছে, যার থেকে অনুমান শ্বাসরোধ করা হয়েছিল তরুণীর। মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটেছে এই ভয়াবহ ঘটনা। পুলিশ সূত্রে খবর, এমবিএ- এর ছাত্রী যে সময় খুন হয়েছেন বলে অনুমান করা হচ্ছে, সেই সময়ের আশপাশের সময়ে একটি যৌন কার্যকলাপের ভিডিও তরণীর ফোন থেকে কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে তরুণীর মুখ বোঝা গিয়েছে বলেও জানা গিয়েছে। কিন্তু ভিডিওতে থাকা আরেকজনের মুখ ইমোজি দিয়ে ঢাকা ছিল। পুলিশের সন্দেহ, ভিডিওতে থাকা অন্য ব্যক্তিই হলেন মৃতার সহপাঠী যাঁর ভাড়া বাড়ি থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে। এই যুবক তরুণীর প্রেমিক বলেও জানা গিয়েছে। তবে সেই যুবক এখনও পলাতক। পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে। তরুণীর খুনে তাঁর প্রেমিকই মূল সন্দেহভাজন।&nbsp;</p> <p>এমবিএএ- এর প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন তরুণী। ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার দিনের বেলায় বাবার সঙ্গে জন্মের শংসাপত্র সংশোধনের কাজেও গিয়েছিলেন তিনি। সন্ধেবেলায় বাড়ির লোকেদের তরুণী জানান, সহপাঠীর জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছেন। তরুণীর পরিবারের দাবি পীযূষ ধানোটিয়া নামের এক যুবকের জন্মদিনে গিয়েছিলেন তাঁদের বাড়ির মেয়ে। বলে গিয়েছিলেন, রাতে ১১টার মধ্যে ফিরে আসবেন। কিন্তু সন্ধেবেলা বাড়ি থেকে বেরনোর পর আর ফেরা হয়নি তরুণীর। প্রসঙ্গত উল্লেখ্য, ওইদিন রাতেই কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর ওই ভিডিওটি পোস্ট হয়েছিল বলে খবর পুলিশ সূত্রে।&nbsp;</p> <p>কলেজ কর্তৃপক্ষ ভিডিও সরিয়ে দেয়। পরের দিন অর্থাৎ বুধবার তরুণীর বাবার সঙ্গে যোগাযোগ করা হয়। তরুণীর বাবাকে ভিডিওর ব্যাপারে জানানো হয়। সেই সঙ্গে এও বলা হয় যে, তরুণী এবং পীযূষের ফোন সুইচ অফ রয়েছে। এরপর থেকে মেয়ের খোঁজে একের পর এক থানায় গিয়েছিলেন তরুণী পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত বুধবার রাতের দিকে মিসিং ডায়েরি করতে পারেন তরুণীর বাড়ির লোকেরা। পরিবারের অভিযোগ, বারবার অনুরোধ করার পরেও তাঁদের মেয়েকে খোঁজার জন্য পুলিশ একটুও তাড়াহুড়ো দেখায়নি। মৃতার পরিবারের আরও অভিযোগ, এক পুলিশকর্মী পীযূষের বাড়ি গিয়ে শুধু বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে এসেছিলেন। তারপর জানিয়েছিলেন যে, বাড়িওয়ালাকে বলা হয়েছে, কেউ এলে পুলিশে খবর দেবেন তিনি।&nbsp;</p> <p>শুক্রবার পীযূষের ভাড়া নেওয়া বাড়ির এলাকায় স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পান ওই বাড়ি থেকে। এরপর খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। দরজা ভেঙে উদ্ধার করা হয় তরুণীর নগ্ন দেহ। তরুণীর দেহ এতটাই পচেগলে গিয়েছিলে যে পায়ে পরা মোজা দেখে মেয়েকে চিনতে পেরেছেন বাবা। প্রাথমিক মেডিক্যাল রিপোর্ট অনুসারে তরুণীর দেহ উদ্ধারের অন্তত দিন তিনেক আগে মৃত্যু হয়েছে তাঁর। অনুমান, যেদিন তরুণী নিখোঁজ হন, সম্ভবত সেই রাতেই মৃত্যু হয় তাঁর। তরুণীর বাবার অভিযোগ, পীযূষ তাঁর মেয়েকে মানসিক ভাবে অত্যাচার করেছেন, হুমকি দিয়ে ভয় দেখিয়েছেন, শেষ পর্যন্ত খুনই করেছেন। মৃতার বাবার আরও অভিযোগ, অভিযুক্ত পীযূষ তাঁর মেয়ের ফোন নিয়ে আপত্তিকর ভিডিও আপলোড করতেন এবং তা ছড়িয়ে দিতেন তরুণীর পরিচিতদের মধ্যে। এই ব্যাপারে মৃত্যুর আগে নিজের ছোট বোনকে কিছু কথাও মৃতা বলেছিলেন বলে দাবি তাঁর বাবার। পুলিশের অনুমান, তরুণীর গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে। পলাতক মূল অভিযুক্ত পীযূষের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।&nbsp;</p>

from india https://ift.tt/pXrveD8
via IFTTT

Post a Comment

0 Comments

Madhya Pradesh News: দেহ এতই পচেগলে গিয়েছিল যে পায়ের মোজা দেখে মেয়েকে চিনলেন বাবা ! ইন্দোরে হাড়হিম করা ঘটনা