Viral Video: এক বালতি জল। তার মধ্যে দুধের প্যাকেট কেটে মেশানো হচ্ছে। উত্তর প্রদেশের মাহোবা জেলায় দেখা গিয়েছে এমনই দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ জলের মধ্যে দুধ মেশাচ্ছেন। সামনে দাঁড়িয়ে দেখছেন স্কুলের শিক্ষিকা। ওই জলে মেশানো দুধই মিড-ডে মিলে খেতে দেওয়া হবে স্কুলের বাচ্চাদের। বালতিটি যথেষ্ট অপরিষ্কার। সেখানে জল ভরা হয়েছে রাস্তার ধার থেকেই। সেই জলে মেশানো হচ্ছে দুধ। বালতির পাশেই রাখা ছোট ছোট স্টিলের গ্লাস।

ভাইরাল হওয়া সেই ভিডিও, যেখানে জলের মধ্যে দুধ মিশিয়েছেন বৃদ্ধা

"Two half litre milk packets emptied into a bucket of water"

Scenes from Mahoba in Uttar Pradesh, where children at a government school are being given a mid day meal of milk so diluted with water it is barely more than coloured water. pic.twitter.com/NTSclBikur
— VIZHPUNEET (@vizhpuneet) February 13, 2026

এতদিন দুধে জল মেশানোর কথা অনেকেই শুনেছেন কিংবা দেখেছেন। তবে জলের বালতিতে এভাবে দুধ মেশানোর দৃশ্য সত্যিই বিরল। উত্তর প্রদেশের মাহোবা জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে পড়ুয়াদের দেওয়ার জন্য এমন দুধের ব্যবস্থাই করা হয়েছে। আর তার তত্ত্ববধানে ছিলেন খোদ স্কুলের প্রধান শিক্ষিকা। সরকারি নিয়ম অনুসারে মিড-ডে মিল স্কিমের আওতায় ছাত্রছাত্রীদের স্কুলে দুধ খাওয়ানো হয়। সেখানে প্রতিটি পড়ুয়ার ২০০ মিলিলিটার খাঁটি দুধ খাওয়ার কথা। খোলা দুধ হোক কিংবা প্যাকেটের দুধ, পরিমাণে তা ২০০ মিলিলিটার এবং গুণমানে বিশুদ্ধ হতে হবে। তার সঙ্গে রান্না করা তাজা খাবার পাওয়ার কথা ছাত্রছাত্রীদের। তবে ৫০ জন পড়ুয়া নিয়ে চলা উত্তর প্রদেশের এই প্রাথমিক স্কুলে যে এই নিয়ম একেবারেই মেনে চলা হয় না, তা স্পষ্ট।

বিভিন্ন সরকারি স্কুলে মিড-ডে মিল নিয়ে নানা বিতর্ক হয়। আমাদের রাজ্যেও যে বিচ্ছিন্ন ঘটনা শোনা যায়নি, তা নয়। প্রায় সব জায়গাতেই অভিযোগ একটাই, না খাবারের গুণমান, না পরিমাণ - কোনওটাই ভাল নয়। ফের একবার সেই বিতর্কই তৈরি হয়েছে উত্তর প্রদেশে মাহোবা জেলার এই প্রাথমিক সরকারি স্কুলে। সূত্রের খবর, ভিডিও ভাইরাল হওয়ার পর ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে মারাত্মক ক্ষুব্ধ নেটিজেনরা।

from india https://ift.tt/9HCI1hN
via IFTTT
0 Comments