নয়াদিল্লি: কথায় কথায় দেশের নাম মুখে নিলেও, ঠিক কবে ভারতে ফিরতে পারবেন, তা নির্দিষ্ট করে বলতে পারলেন না ফেরার শিল্পপতি বিজয় মাল্য। জানালেন, তাঁর পাসপোর্ট আগেই বাতিল হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলস ছেড়ে বেরনোও নিষিদ্ধ তাঁর। তাই দেশে ফেরার সম্ভাব্য দিন ক্ষণ জানাতে পারছেন না তিনি। (Vijay Mallya)

যেভাবে ফেরার অর্থনৈতিক অপরাধী ঘোষণা করা হয়েছে তাঁকে, সেই নিয়ে আদালতে মামলা করেন বিজয়। প্রশ্ন তোলেন Fugitive Econoic Offenders আইনের বৈধতা নিয়েই। সেই নিয়ে শুনানিতে বিজয় আদৌ ভারতে ফিরতে ইচ্ছুক কি না, কবে নাগাদ ফিরতে পারেন, তা জানতে চেয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম আঙ্খড়ের বেঞ্চ। (Bombay High Court)

আইনজীবী অমিত দেসাইয়ের মাধ্যমে আদালতের প্রশ্নের জবাব দেন বিজয়। জানান, তাঁর পাসপোর্ট আগেই বাতিল হয়েছে। ইংল্যান্ডের আদালতের নির্দেশানুযায়ী, মামলাকারী ইংল্য়ান্ড বা ওয়েলস ছেড়ে বেরোতে পারবেন না। কোনও আন্তর্জাতিক ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদনও জানাতে পারবেন না তিনি। এমন পরিস্থিতিতে ভারতে ফেরার দিন ক্ষণ জানাতে অক্ষম তিনি। পাশাপাশি, হাইকোর্টের এই মামলায় অংশ নিতে বিজয়ের ভারতে ফেরার প্রয়োজন নেই বলেও সওয়াল করেন তাঁর আইনজীবী। যদিও কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, যিনি আইন মানেনই না, আদালত থেকে তাঁকে নিষ্কৃতিও চাইতে পারেন না তিনি।

সওয়াল জবাব চলাকালীন বিজয়ের ওই মন্তব্যকে হলফনামা হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী মাসে ফের এই মামলায় শুনানি রয়েছে।

২০১৬ সালের মার্চ মাসে দেশ ছাড়েন বিজয়। বিভিন্ন ব্যাঙ্ক থেকে তোলা ৯০০০ কোটির বেশি টাকার ঋণ মেটাননি তিনি। সুদ-জরিমানা মিলিয়ে টাকার অঙ্ক ছিল ১৭০০০ কোটির বেশি। তবে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত যে হিসেব সামনে এসেছে, সেই অনুযায়ী, বিজয়ের বিভিন্ন সম্পত্তি বিক্রি করে ১৪০০০ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।

from india https://ift.tt/3QYz7Z9
via IFTTT
0 Comments