নয়াদিল্লি: রাঘব চাড্ডা বিজেপি-তে যেতে পারেন বলে জল্পনা বাড়ছে। সেই আবহে আরও ধারাল আক্রমণে নামল আম আদমি পার্টি। নরেন্দ্র মোদি এবং বিজেপি-র নিন্দা করে আগে যত পোস্ট করেছিলেন রাঘব, তিনি সেগুলি সব সরিয়ে নিয়েছেন বলে দাবি AAP নেতা সৌরভ ভরদ্বাজের। বেশ কিছু স্ক্রিনশটও পোস্ট করেছেন সৌরভ, যাতে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে যত পোস্ট ছিল, সব সরিয়ে নিয়েছেন রাঘব। (Raghav Chadha)
সোশ্যাল মিডিয়ায় সৌরভ লেখেন, 'রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়ার টাইমলাইন পুরো পরিষ্কার করে ফেলেছেন। মোদি এবং বিজেপি-কে নিয়ে সমালোচনামূলক যাবতীয় পুরনো পোস্ট গায়েব হয়ে গিয়েছে। আমি গোটা অ্যাকাউন্ট খুঁটিয়ে দেখলাম। BJP. Modi-র মতো কিওয়ার্ডস দিয়েও খুঁজলাম আমি। আগের সমালোচনামূলক কোনও পোস্টই আর নেই'। (Aam Aadmi Party)
Raghav Chaddha has deleted all his earlier posts on X that were critical of Modi or BJP.
As suggested by some on X, I searched Raghav’s timeline for “BJP” or “Modi”
There are no critical posts there. This means he has deleted all his earlier posts too. The only 2 posts with… pic.twitter.com/R7a8fH1LT8
সৌরভ জানিয়েছেন, মোদিকে নিয়ে দু'টি পোস্টই রয়েছে রাঘবের টাইমলাইন, যাতে প্রধানমন্ত্রীর প্রশংসা করা হয়েছে। সৌরভের কথায়, 'এটা রুটিন ক্লিনআপ নয়। বরং ডিজিটাল হিস্ট্রির উপর সার্জিক্যাল ইরেজার। একদা মোদি এবং বিজেপি-র ঘোর সমালোচক ছিলেন রাঘব। নিজের পুরনো ভাবমূর্তি ঝেড়ে ফেলে এখন নতুন, পালিশ করা ছবি তুলে ধরছেন। কারও টাইমলাইন এভাবে পাল্টে ফেলার পিছনে কতটা প্রস্তুতি ছিল ভাবুন'।
সবিস্তার আসছে
from india https://ift.tt/2vYMkml
via IFTTT
0 Comments