নয়াদিল্লি: জীবন বিমার প্রিমিয়াম থেকে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, সব কিছুর জন্যই ‘অটো পে’-র উপর নির্ভরশীল আমরা। অর্থাৎ দিনক্ষণ ভুলে গেলেও আপনাআপনি টাকা বেরিয়ে যায় অ্যাকাউন্ট থেকে। আলাদা করে ধরে ধরে প্রত্যেকটি বিল মেটানোর কোনও হ্যাপা থাকে না। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে Auto-Debit সংক্রান্ত বিধিনিয়ম পরিবর্তন করায় সবকিছু আরও সহজ হতে চলেছে। (RBI Recurring Payment Rule)

রেকারিং পেমেন্ট অর্থাৎ বার বার একই খাতে টাকা কেটে নেওয়ার ক্ষেত্রে নিয়মে বদল ঘটিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। নয়া নিয়ম অনুযায়ী ১৫০০০ টাকা পর্যন্ত Auto-Debit লেনদেনে আলাদা করে প্রত্যেক বার OTP দিতে হবে না আর। অর্থাৎ একবার ‘অটোমেটিক পেমেন্ট’-এ অনুমোদন দিলে, নির্ধারিত মূল্য আপনাআপনিই কেটে যাবে অ্যাকাউন্ট থেকে। (Auto Payment RBI Rule)

নয়া নিয়মে কী পাল্টে গেল?

রেকারিং পেমেন্টের ক্ষেত্রে ১৫০০০ টাকা পর্যন্ত আপনাআপনিই চলে যাবে অ্যাকাউন্ট থেকে। প্রত্যেকবার আলাদা করে অথেন্টিকেট বা লেনদেনে সায় দিতে করতে হবে না। মাসে একাধিক সাবসক্রিপশন থাকলে, প্রতি মাসে SIP কাটলে, ব্রডব্যান্ডের ফি থেকে মেনটেন্যান্স বিল, সবই আপনাআপনি কেটে অ্যাকাউন্ট থেকে চলে যেতে পারবে। কোনও কারণে আপনি যদি OTP-র মেসেজ দেখতে ভুলে যান, তাও আর চিন্তা থাকবে না। ফলে ডিজিটাল লেনদেন সহজতর হতে চলেছে।

এতে কারা উপকৃত হবেন?

ছোট ছোট কারণেই অনেক সময় রেকারিং পেমেন্ট আটকে যায়। কখনও OTP মেসেজ খেয়াল করি না আমরা। কখনও আবার OTP ঢুকতে সময় লাগে অনেক। বেড়াতে গিয়ে থাকলে, ফোনে সিগনাল না থাকা, স্রেফ ভুলে যাওয়ার কারণেও সমস্যা দেখা দেয়। এতে মাঝপথে সাবস্ক্রিপশনও আটকে যায়। নির্ধারিত সময়ে SIP-র টাকা জমা পড়ে না। বিমার প্রিমিয়াম, ক্রেডিট কার্ডের পেমেন্টও আটকে যায়। সেই সব সমস্যা থেকে মানুষকে রেহাই দিতেই নিয়মে রদবদল ঘটাল রিজার্ভ ব্যাঙ্ক।

চাইলে যে কেউ আপনাআপনি টাকা কেটে নিতে পারবে না

তবে রেকারিং পেমেন্টের ক্ষেত্রে প্রত্যেকবার অনুমতির প্রয়োজন না পড়লেও, প্রথম বার যখন Auto-Pay বেছে নিচ্ছেন ফোনে, সেক্ষেত্রে OTP দিতেই হবে। প্রথম বার oTP দিলে তার পর থেকে আর দিতে হবে না। অর্থাৎ কোনও সংস্থা চাইলেই আপনার অ্যাকাউন্ট থেকে আপনাআপনি টাকা কেটে নিতে পারবে না। আপনার হাতেই নিয়ন্ত্রণ থাকবে।

তবে বার বার OTP দিতে না হলেও, বিল মেটানোর দিন এগিয়ে আসবে, ফোনে আগের মতোই সতর্কবার্তা ঢুকবে। জানানো হবে যে, নির্ধারিত দিনে টাকা কেটে নেওয়া হবে অ্যাকাউন্ট থেকে। তাই যাঁদের অটোমেটিক পেমেন্ট ব্যাঙ্ক অ্য়াকাউন্ট, কার্ড বা UPI অ্যাপের সঙ্গে সংযুক্ত, তাঁদের একবার সবকিছু ভাল ভাবে বুঝে নেওয়া উচিত।

from india https://ift.tt/Sd15I70
via IFTTT
0 Comments