পটিয়ালা: পঞ্জাবে রেললাইনে তীব্র বিস্ফোরণ। পটিয়ালা জেলার শম্ভু-রাজপুরের কাছে রেল লাইনে বিস্ফোরণ ঘটল। রেললাইন উড়িয়ে দেওয়াই লক্ষ্য ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনাস্থল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। বিস্ফোরণেই দেহটি ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেললাইনের নীচের অংশ কার্যত ফাঁকা হয়ে গিয়েছে। বিস্ফোরের তীব্রতায় ফেটে গিয়েছে নীচে পাতা স্লিপার। পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। (Punjab Railway Track Blast)
সোমবার রাত ১০টা নাগাদ রেললাইনে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। পটিয়ালার এসএসপি বরুণ শর্মা জানিয়েছেন, পুলিশ, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে প্রোটেকসন ফোর্স দুর্ঘটনাস্থলে পৌঁছয় রাতেই। রেললাইনের যে অংশে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তার উপর দিয়ে মূলত মালগাড়িই চলাচল করত। রেললাইনের ওই অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। (Railway Track Blast)
STORY | Punjab: Blast damages railway track near Patiala; probe on
A blast took place near a railway track in Punjab's Patiala, police said. The explosion also caused some damage to the track, said Patiala Senior Superintendent of Police Varun Sharma.
READ:… pic.twitter.com/b7kcMI7byv
আরও পড়ুন: ‘বিজেপি-র এজেন্ট’ বললেন অখিলেশ যাদব, উত্তরপ্রদেশের ‘দবং’ IPS অজয় পাল শর্মাকে ঘিরে এত বিতর্ক কেন?
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রেললাইন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বিস্ফোরক বসানোর সময় বিপত্তি ঘটে। বিস্ফোরণস্থল থেকে যে দেহটি উদ্ধার হয়েছে, সেটি ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বলে খবর। তবে ওই ব্যক্তি রেললাইে বিস্ফোরক বসাতে গিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়। বিস্ফোরণের সঙ্গে কী সংযোগ ওই ব্যক্তির, তা জানতে চাইলে এসএসপি শর্মা বলেন, "বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।" ওই লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ।
বিস্ফোরণস্থলে এসে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞরাও। নমুনা সংগ্রহ করছেন তাঁরা। বিস্ফোরণের ধরন বোঝার চেষ্টা চলছে। জানার চেষ্টা চলছে, ঠিক কী ধরনের বিস্ফোরক বসানো হয়েছিল। এর আগে, জানুয়ারি মাসে পঞ্জাবে একই ঘটনা ঘটে। সেবার ফতেগড় সাহিব জেলার সরহিন্দে মালগাড়ির লাইনে বিস্ফোরণ ঘটে, যাতে একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। আহত হন লোকো পাইলট।
Patiala, Punjab - A low-intensity blast near a railway track triggered panic in the Shambhu area of Patiala late Monday night, with police recovering a dismembered unidentified body from the site, Near the Shambhu–Ambala railway track, which is primarily used for freight train… pic.twitter.com/HzrwKRZoQ6
আরও পড়ুন: দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কাল কত জন ভোট দিতে পারবেন স্পষ্ট নয়
আর তার পর এই ঘটনায় প্রশ্নের মুখে পঞ্জাবের আম আদমি পার্টির সরকারষ। শিরোমণি অকালি দল পঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। গুরুদাসপুর, মজিথিয়া থেকে সন্দেহজনক বস্তু উদ্ধারের বিষয়টিও উল্লেখ করেন দলের নেতা বিক্রম সিংহ মজিথিয়া। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানের ভূমিকা নিয়ে সরব হয়েছেন তিনি। তাঁর মতে, জননিরাপত্তার পরিবর্তে রাজনৈতিক অভিসন্ধিকে সামনে রেখে সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যের সরকার। আট এবং নয়ের দশকের আতঙ্কের পরিবেশ ফিরে আসছে বলে উদ্বিগ্ন মানুষজন।
from india https://ift.tt/PqJwxWH
via IFTTT
0 Comments